আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

শিক্ষার্থীদের ৩৯০০ কোটি ডলার ঋণ মওকুফ করলেন বাইডেন

শিক্ষার্থীদের ৩৯০০ কোটি ডলার ঋণ মওকুফ করলেন বাইডেন

এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শিক্ষার্থীদের ৩ হাজার ৯০০ কোটি ডলার ঋণ মওকুফ করা ঘোষণা দিয়েছেন। ১৪ জুলাই দেশটির শিক্ষা বিভাগ জানিয়েছে, দেশটির ইনকাম ড্রাইভেন রিপেমেন্ট-আইডিআর (আয়ভিত্তিক ঋণ পরিশোধ) প্রকল্পের আওতায় প্রেসিডেন্ট এ ঋণ মাফ করে দিয়েছেন। এ ঋণ মওকুফ প্রকল্পের আওতায় ৮ লাখ ৪ হাজারের বেশি শিক্ষার্থীর ঋণ মাফ করে দেওয়া হয়েছে।

তবে আইডিআরের অর্থ হলো, শিক্ষার্থী বা তার পরিবারের নামে যে শিক্ষা ঋণ রয়েছে, তা তাঁদের বর্তমান মাসিক আয়ের সাপেক্ষে প্রতি মাসে কিছু কিছু করে পরিশোধ করতে হবে।

শিক্ষা বিভাগ জানিয়েছে, ঋণগ্রহীতারা গত ২০ বা ২৫ বছর মেয়াদি কোনো ঋণ নিয়ে থাকেন এবং সেই ঋণ কিছু পরিমাণে পরিশোধও করেন, তবে তাঁরা ক্ষমা পাওয়ার যোগ্য হবেন। সাধারণত আইডিআর প্রকল্প যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের ঋণগ্রহীতাদের জন্য ঋণ পরিশোধের ক্ষেত্রে কিস্তির পরিমাণ কমিয়ে দেয় এবং নির্দিষ্ট কয়েক বছর পর তাদের অবশিষ্ট ঋণ ক্ষমা করে দেয়।

বিবৃতিতে জো বাইডেন বলেছেন, ‘যাঁরা গত দুই বছরের বিভিন্ন সময়ে ঋণ মওকুফ পেয়েছেন, এই ঋণগ্রহীতারা সেই লোকেদের তালিকায় যুক্ত হবেন। ফলে সব মিলিয়ে প্রায় ৩০ লাখ লোকের ১১ হাজার ৬০০ কোটি ডলার মাফ করে দেওয়া হলো।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট তাঁর প্রশাসনের প্রস্তাবিত কয়েক শ বিলিয়ন ডলার ঋণ বাতিল করার পরিকল্পনাকে বাতিল করলেও তিনি মার্কিন শিক্ষার্থীদের ঋণের মওকুফের জন্য নতুন করে ব্যবস্থা গ্রহণ করবেন।

যুক্তরাষ্ট্র সরকার ২০২২ সালে আইডিআর পরিকল্পনায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিল। একজন শিক্ষার্থীকে ঋণের ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফ করার পরিকল্পনা ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের। কিন্তু সুপ্রিম কোর্ট গত মাসে এ সিদ্ধান্ত আটকে দেয়। আদালতের রায় ঘোষণার পরই বাইডেন শিক্ষার্থীদের ঋণ মওকুফ করার ভিন্ন উপায় খুঁজে বের করার প্রতিশ্রুতি দেন। তিনি সে সময় বলেছিলেন, ‘আজকের সিদ্ধান্ত একটি পথ বন্ধ করে দিয়েছে। এখন আমরা আরেক পথে যাব।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত