আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী নৌপ্রধান মনোনয়ন দিচ্ছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী নৌপ্রধান মনোনয়ন দিচ্ছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান হিসেবে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার বাইডেন এ ঘোষণা দিয়েছেন।

লিসার মনোনয়ন চূড়ান্ত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী নৌপ্রধান। সেই সঙ্গে দেশটিতে জয়েন্ট চিফস অব স্টাফের দায়িত্ব পালনকারী প্রথম নারী হবেন তিনি। তবে মার্কিন সিনেটে লিসার এ নিয়োগের অনুমোদন পেতে হবে। লিসার বিষয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, একজন কমিশন্ড অফিসার হিসেবে লিসা ৩৮ বছর ধরে জাতির জন্য নিবেদিতভাবে কাজ করে চলেছেন। বর্তমানে তিনি নৌবাহিনীর উপপ্রধান পদে কর্মরত আছেন। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী, যিনি চার তারকা অ্যাডমিরালের ব্যাজ অর্জন করেছেন।

বিবৃতিতে বাইডেন আরও বলেন, নৌবাহিনীর প্রধান পদে লিসার নিয়োগ চূড়ান্ত হলে তিনি নতুন ইতিহাস গড়বেন। লিসা একাধারে মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রথম নারী জয়েন্ট চিফস অব স্টাফ হবেন। ইউরোপ ও আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লিসার। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন নৌবাহিনীর উপপ্রধান হন।

মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাইক গিলডে আগামী মাসে তাঁর চার বছরের মেয়াদ শেষ করবেন। তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন অ্যাডমিরাল লিসা। তার আগে লিসাকে মার্কিন সিনেটের অনুমোদন পেতে হবে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত