আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইন্ডিয়ানাতে ‘সেতু থেকে ঝাঁপ’ দিয়ে নিখোঁজ ঢাবি শিক্ষক

ইন্ডিয়ানাতে ‘সেতু থেকে ঝাঁপ’ দিয়ে নিখোঁজ ঢাবি শিক্ষক

এলএবাংলাটাইমস

ইন্ডিয়ানাতে গত ৩ জুলাই অনিক পাল নামের বাংলাদেশি এক পিএচডি গবেষক পথচারী সেতু থেকে ওয়াবাশ নদীতে ঝাঁপ দেন। এরপর ১৮ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি তাঁর। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লাফায়েত এলাকার জন টি. মায়ার্স পথচারী সেতু থেকে লাঠ দিয়েছিলেন অনিক।

অনিক (৩১) পশ্চিম লাফায়েতের পারডু বিশ্ববিদ্যালয়ের ডক্টরিয়াল গবেষক। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমেস্ট্রি ও মলিক্যুলার বায়োলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। পশ্চিম লাফায়েত পুলিশের বরাত দিয়ে ‘দ্য লাফায়েত জার্নাল অ্যান্ড কুরিয়ার’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পশ্চিম লাফায়েত পুলিশ লেফটেন্যান্ট জন এগার বলেছেন, নদীতে যেই যুবক ঝাঁপ দিয়েছিলেন, তিনি অনিক পাল। এ বিষয়ে তাঁরা নিশ্চিত হয়েছেন।

ওয়েস্ট লাফায়েত পুলিশ বুলেটিনগুলো জানিয়েছে, ঘটনাস্থলে থাকা অফিসার প্রথম নদীতে এক যুবককে নদীতে ঝাঁপ দিতে দেখতে পান। এরপর উদ্ধারকর্মী এবং পুলিশ সেইদিন প্রায় ৯ ঘন্টা কে-৯এস দিয়ে নদীতে এবং তীরে অনুসন্ধান চালায়। পরদিন থেকেই স্বাধীনতা দিবসের সাপ্তাহিক ছুটি পড়ে যায়।

সাত দিন পর এজেন্সিগুলো নদীতে আবারও অনুসন্ধান শুরু করে যা এখনো অব্যাহত রয়েছে। একটি এজেন্সি আটিকা থেকে একটি নৌকা দিয়ে পথচারী সেতু পর্যন্ত নদী তল্লাশি করেছে। তবে কোনো আলামত মেলেনি।

দুই সপ্তাহ আগে জন এগার বলেছিলেন, তবে গত ৩ জুলাই প্রাথমিক অনুসন্ধানের সময় কুকুরেরা ইঙ্গিত করেছিল, কলম্বিয়া স্ট্রিটের স্প্যানের নীচে সেতুর স্তম্ভে নদীর পূর্ব দিকে লগ জ্যামে একটি মৃতদেহ থাকতে পারে। তবে কিছু পাওয়া যায়নি।

পশ্চিম লাফায়েতের পুলিশ বাংলাদেশে অনিক পালের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশ অনিককে উদ্ধার প্রচেষ্টার বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত