আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে চতুর্থ বইমেলা আয়োজনে ব্যাপক প্রস্তুতি

বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে চতুর্থ বইমেলা আয়োজনে ব্যাপক প্রস্তুতি

ছবি: এলএবাংলাটাইমস

আগামী ২৬-২৭শে আগষ্ট বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য চতুর্থ বইমেলার ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল শনিবার এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বইমেলা আয়োজকদের সাথে আলাপচারিতায় বিস্তারিত জানা যায়।

ডিসি বইমেলার আহবায়ক দোস্তগীর জাহাঙ্গীর জানান, এবারের বইমেলায় লেখক, সাহিত্যিক, কবি, শিশু সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বগণ উপস্থিত থাকবেন। তিনি জানান, এবারের বইমেলার অন্যতম আকর্ষণ হচ্ছে - বাংলাদেশের ফোক সঙ্গীত ও বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস-নিউইয়র্কের বিশেষ পরিবেশনা।

সেই সাথে বইমেলায় আগতরা প্রখ্যাত কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতার সুযোগ। এছাড়া, পাঠ উন্মোচন, কিশোর-কিশোরীদের চিত্রাংকন, বিশেষ নৃত্য, গানের ছোঁয়ায় কবিতা, শর্ট ফিল্ম ইত্যাদি থাকছে এবারের বই মেলায়। এবারের বইমেলায় অংশ নিতে ইতোমধ্যেই বাংলাদেশের বাতিঘর, কথা প্রকাশ, ইউপিএল, অন্য প্রকাশ ও স্বদেশ-শৈলি এবং পশ্চিমবঙ্গের প্রকাশনা প্রতিষ্ঠান সংস্কৃতিসহ মোট সাতটি প্রকাশনী সংস্থা নাম লিপিবদ্ধ করেছে। এবারের বইমেলার শ্লোগান - বিশ্বজুড়ে বাংলা বই।

এবারের বইমেলার প্রধান সমন্ময়ক ড. নজরুল ইসলাম বলেন, বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ধারাবাহিকভাবে এ বইমেলা আয়োজন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কবি-সাহিত্যিকরা এই বইমেলায় মিলিত হবেন বলে আশা করা যাচ্ছে। "বইমেলা হবে সারা বিশ্বের সাহিত্যপ্রেমী বাঙ্গালীর মিলনমেলা," তিনি যোগ করেন।

পারিবারিক ছুটিতে বইমেলা উপভোগের পাশাপাশি রাজধানী ওয়াশিংটন ডিসি’র আশেপাশের ঐতিহাসিক স্থান পরিদর্শণের সুযোগ গ্রহণ করতে ডিসকাউন্ট মূল্যে ভার্জিনিয়ার স্টার্লিং- ডালাসে অবস্থিত হলিডে ইন ওয়াশিংটন হোটেলে অবস্থানের সুবিধা পাওয়া যাবে। এই হোটেলেই অনুষ্ঠিত হবে দু'দিনের এবারের বইমেলা।

গতকালের অনুষ্ঠানে ভারতের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী শর্বরী গাঙ্গুলী সঙ্গীত পরিবেশন করেন।

ডিসি বইমেলার সমন্ময়ক আতিয়া মাহজাবিন নিতুর উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বইমেলার প্রধান উপদেষ্টা ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন প্রধান রোকেয়া হায়দার, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন ব্যবস্থাপনা সম্পাদক সরকার কবির উদ্দিন, বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য বিভাগের সাবেক কর্মকর্তা ওয়াহেদ হোসেইনী, ডিসি বইমেলার প্রধান পৃষ্টপোষক মাজহারুল হক, প্রধান সমন্ময়ক ড. নজরুল ইসলাম, এবারের বইমেলা ম্যাগাজিন কমিটির প্রধান আনোয়ারুল ইকবাল কচি, সমন্ময়ক সামিনা আমিন, সমন্ময়ক ফাতেমা সিদ্দিক, সমন্ময়ক ইরাজ তালুকদার, সঙ্গীত শিল্পী দিনার মনি, কবিতা দেলোয়ার, নাসরিনা মুন্না ও তাসলীমা আখতার প্রমূখ।

শেয়ার করুন

পাঠকের মতামত