আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

তীব্র গরমে ডেথ ভ্যালিতে পর্যটকের মৃত্যু

তীব্র গরমে ডেথ ভ্যালিতে পর্যটকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ডেথ ভ্যালিতে যাওয়া এক পর্যটকের মৃত্যু হয়েছে। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গরমের কারণে ওই পর্যটকের মৃত্যু হতে পারে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭১ বছর বয়সী ওই ব্যক্তি গত মঙ্গলবার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের গোল্ডেন ক্যানিয়ন ট্রেইলের একটি বিশ্রামাগারের বাইরে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। লস অ্যাঞ্জেলেস এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

অন্যান্য পর্যটকরা অচেতন ওই ব্যক্তিকে দেখতে পান এবং সাহায্যের জন্য কর্তৃপক্ষকে জানান। এরপরেই স্থানীয় শেরিফের কার্যালয় থেকে ব্যবস্থা নেওয়া হয়।

তবে তীব্র গরমের কারণে তাকে হেলিকপ্টারে করে সেখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সেই সময় তাকে বাঁচানোর জন্য সিপিআরসহ নানা চেষ্টা চালানো হয় তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে গার্ডিয়ান বলছে, সেইসময় ডেথ ভ্যালিতে গরমের মাত্রা ছিল ৪৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পার্ক পরিষেবার পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তির মৃত্যুর কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে তীব্র গরম একটি কারণ হতে পারে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত