আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কর ফাঁকির অভিযোগ অস্বীকার বাইডেনপুত্র হান্টারের

কর ফাঁকির অভিযোগ অস্বীকার বাইডেনপুত্র হান্টারের

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন গতকাল বুধবার কর ফাঁকির অভিযোগ অস্বীকার করেছেন।

কর ফাঁকি ছাড়াও হান্টার বাইডেনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আছে। এই অভিযোগের শাস্তি সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে। আর কর ফাঁকির অভিযোগের শাস্তি সর্বোচ্চ এক বছর হতে পারে।

২০১৭ ও ২০১৮ সালে সাড়ে ১৩ লাখ ডলার আয়ের ওপর হান্টার বাইডেন কর দেননি বলে অভিযোগ রয়েছে। ৫৪ বছর বয়সী হান্টার একজন আইনজীবী ও ব্যবসায়ী।

এর আগে অবশ্য কর ফাঁকির অভিযোগ স্বীকার করে নেওয়ার মাধ্যমে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ থেকে মুক্তি পেতে চুক্তি করেছিলেন হান্টার বাইডেন। বুধবার এই চুক্তির বিষয়ে প্রশ্ন তোলেন বিচারক ম্যারিইলেন নোরাইকা। চুক্তিতে কর ফাঁকির মামলার সঙ্গে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগের মামলা কেন রাখা হয়েছে, সেই প্রশ্ন তোলেন তিনি।

এ ছাড়া ভবিষ্যতে হান্টারের ব্যবসাসংক্রান্ত বিষয়ে তদন্ত থেকে যদি আরও কিছু অপরাধ বেরিয়ে আসে, তাহলে সেসব থেকেও এই চুক্তি তাঁকে মুক্তি দেবে কি না, সেই প্রশ্নও তোলেন বিচারক নোরাইকা৷

আইনজীবীরা এসব প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় বিচারক জানান, তিনি দোষ স্বীকারের চুক্তি মানতে পারবেন না।

বিচারকের এমন বক্তব্যের পর হান্টার বাইডেন কর ফাঁকির অভিযোগ অস্বীকার করেন। এরপর মামলার দুই পক্ষকে ৩০ দিন সময় দেন বিচারক।

এদিকে প্রসিকিউটর ডেভিড ওয়াইস নিশ্চিত করেন যে তাঁর কার্যালয় হান্টার বাইডেনের অন্যান্য সম্ভাব্য অপরাধ নিয়ে তদন্ত করছে। জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময় চীন ও ইউক্রেনের সঙ্গে হান্টার বাইডেনের ব্যবসায়িক চুক্তি হয়, তা নিয়েও তদন্ত হচ্ছে বলে আদালতকে জানানো হয়েছে৷

হান্টার বাইডেনের দোষ স্বীকার করে নেওয়ার চুক্তিটি ২০ জুন প্রকাশ করা হয়েছিল। এরপর রিপাবলিকান সদস্যরা হান্টার বাইডেনকে একটি ‘সুইটহার্ট ডিল' দেওয়া হচ্ছে বলে প্রসিকিউটর ডেভিড ওয়াইসের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্য-পিয়ের বুধবার বলেন, ‘হান্টার বাইডেন একজন বেসরকারি ব্যক্তি। এটা একটা ব্যক্তিগত বিষয়।’

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত