আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান মার্কিন-ভারতীয় হর্ষ বর্ধন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান মার্কিন-ভারতীয় হর্ষ বর্ধন

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হতে চান বলে জানিয়েছেন ভারতীয় মার্কিন নাগরিক হর্ষ বর্ধন সিং। রক্ষণশীল নীতি ও মূল্যবোধ এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থনেই গুরুত্ব দিচ্ছেন তিনি। খবর: হিন্দুস্তান টাইমসের।

হর্ষ বর্ধন সিং রিপাবলিকান পার্টির পক্ষে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে লিপ্ত হওয়া তৃতীয় ভারতীয় ব্যক্তি। এর আগে সাউথ ক্যারোলাইনার গভর্নর নিকি হ্যালি ও উদ্যোক্তা বিবেক রামাস্বামী প্রার্থিতার ঘোষণা দেন। এক্সে (টুইটার) পোস্ট করা এক ভিডিওতে হর্ষ বর্ধন বলেন, তিনি একজন ‘আজীবন রিপাবলিকান’ এবং ‘সবার আগে আমেরিকান’ রক্ষণশীল, যে কিনা নিউজার্সি রিপাবলিকান পার্টির একটি শাখা খুলতে কাজ করেছেন।

ভিডিওবার্তায় হর্ষ বর্ধন ওষুধ কোম্পানি ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ‘দুর্নীতি’ নিয়ে সোচ্চার হন। তিনি বলেন, ‘কোম্পানিগুলো অনবরত আমাদের স্বাধীনতায় আঘাত হেনে চলেছে।’ প্রকৌশলী হর্ষ বর্ধন বলেন, ‘আমেরিকার পারিবারিক মূল্যবোধ, অধিকার এবং নানাবিধ চিন্তা ও আলোচনার ক্ষেত্র চতুর্মুখী আক্রমণের শিকার হয়েছে। গত কয়েক বছরে মার্কিন মূল্যাবোধ নিয়ে যা হয়েছে তা থেকে উত্তোরণে শক্তিশালী নেতৃত্ব দরকার। এ কারণেই আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী হয়েছি।’

সংবাদমাধ্যম দ্য হিল জানায়, গত কয়েক বছরে হর্ষ বর্ধন নিউজার্সি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি পদে নির্বাচনের জন্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন। তিনি নিজেকে খাটি রিপাবলিকান রক্তের বলে দাবি করে থাকেন এবং ট্রাম্পের কড়া সমর্থক হিসেবেও উপস্থাপন করেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত