আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

‘যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে ম্যালওয়্যার বসিয়েছে চীন’

‘যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে ম্যালওয়্যার বসিয়েছে চীন’

এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের জ্বালানি ও যোগাযোগ খাতের নেটওয়ার্কে ম্যালওয়্যার স্থাপন করেছে চীন। এসব ম্যালওয়্যার ‘টাইম বোমা’ হিসেবে কাজ করছে ও যেকোনো সময় সংশ্লিষ্ট নেটওয়ার্কের কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে। এমনটিই বিশ্বাস করে জো বাইডেন প্রশাসন।

গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শনিবার (২৯ জুলাই) নিউইয়র্ক টাইমস বলেছে, ম্যালওয়্যারটি সম্ভবত চীনের পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) মার্কিন সামরিক অভিযান ব্যাহত করার ক্ষমতা দিয়েছে। বিশেষ করে, ভবিষ্যতে তাইওয়ানের বিরুদ্ধে বেইজিংয়ের সামরিক অভিযানের বিপরীতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে গেলে এ ম্যালওয়্যারটি ব্যবহার করা হতে পারে।

এ ম্যালওয়্যার ব্যবহার করে চীন কেবল যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটির পানি, জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থাকেই বাধাগ্রস্ত করবে না, বরং সাধারণ বাড়িঘর ও ব্যবসা-বাণিজ্যেও বাধা সৃষ্টি করতে পারবে।

দুই মাস আগে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট সতর্ক করে বলেছিল যে, চীনের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত হ্যাকাররা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থায় অনুপ্রবেশ করেছে। মাইক্রোসফট সে সময় আরও বলেছিল, যুক্তরাষ্ট্রের অন্যতম সামরিক ঘাঁটি গুয়ামের সেনা অবকাঠামো নেটওয়ার্কেও চীনা ম্যালওয়্যারের অনুপ্রবেশ করানো হয়েছে। এমনকি, শুধু গুয়াম নয় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব নেটওয়ার্কেই এ ধরনের ম্যালওয়্যার স্থাপনের কাজ করছে চীনা হ্যাকাররা।

মাইক্রোসফটের পক্ষ থেকে আরও বলা হয়েছে, চীন ২০২১ সাল থেকে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য হলো, আঞ্চলিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে বাধা দেওয়া।

একই সময়ে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও ব্রিটেনের কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল, চীনা হ্যাকাররা সম্ভবত বিশ্বজুড়েই হ্যাকিং কার্যক্রম চালাচ্ছে যা ব্যাপকভাবে নেটওয়ার্ক পরিকাঠামোকে প্রভাবিত করছে।

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাডাম হোজ বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো কঠোর সাইবার নিরাপত্তা অনুশীলন বাধ্যতামূলক করেছেন। মূলত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যেকোনো আক্রমণ বা বাধা প্রতিহত করতে নিরলসভাবে কাজ করছে বাইডেন প্রশাসন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত