আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মস্তিষ্কখেকো অ্যামিবার সংক্রমণে জর্জিয়ায় আরও ১ ব্যক্তির মৃত্যু

মস্তিষ্কখেকো অ্যামিবার সংক্রমণে জর্জিয়ায় আরও ১ ব্যক্তির মৃত্যু

এলএবাংলাটাইমস

‘মস্তিষ্কখেকো অ্যামিবা’র সংক্রমণে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। মিঠা পানির হ্রদ বা পুকুরে সাঁতার কাটতে গিয়ে তিনি এই অ্যামিবাতে সংক্রমিত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।মগজ খেকো এই অ্যামিবা নেগেলেরিয়া ফাউলেরি নামে পরিচিত। 

জর্জিয়ার এক ব্যক্তি মস্তিষ্কের বিরল এক সংক্রমণে মারা গেছেন, যা সাধারণত ‘মস্তিষ্ক খেকো অ্যামিবা’ নামে পরিচিত। জর্জিয়ার জনস্বাস্থ্য বিভাগের মতে, মিঠা পানির হ্রদ বা পুকুরে সাঁতার কাটতে গিয়ে ওই ব্যক্তি সম্ভবত সংক্রমিত হয়েছিলেন। স্বাস্থ্য বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘জর্জিয়ার এক বাসিন্দা নেগেলেরিয়া ফাউলেরি সংক্রমণে মারা গেছেন। এটি এক ধরনের বিরল সংক্রমণ যা মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে এবং এর ফলে মস্তিষ্ক ফুলে যায় ও সাধারণত মৃত্যু ঘটায়। জর্জিয়ার মিঠা পানির হ্রদ বা পুকুরে সাঁতার কাটার সময় ভুক্তভোগী ওই ব্যক্তি সম্ভবত সংক্রামিত হয়েছিলেন।’

অবশ্য মৃত ওই ব্যক্তির নাম, বয়স, লিঙ্গ এবং গোত্রসহ রোগী সম্পর্কে বিশদ তথ্য প্রদান করা হয়নি। এই ঘটনার আগে ১৯৬২ সাল থেকে জর্জিয়ায় নেগেলেরিয়া ফাউলেরির আরও পাঁচটি ঘটনা শনাক্ত করা হয়েছিল।

এর আগে গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ‘মস্তিষ্ক খেকো অ্যামিবা’র সংক্রমণে ২ বছর বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়। মৃত ওই শিশুর নাম উড্রো বান্ডি এবং তার পরিবার যুক্তরাষ্ট্রের নেভাদায় বসবাস করে। পানিতে খেলা করার সময় শিশু উড্রো এই অ্যামিবার সংক্রমণের শিকার হয়েছিল।

তারও আগে ‘মস্তিষ্ক খেকো এই অ্যামিবা’র সংক্রমণে যুক্তরাষ্ট্রে আরও এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত ওই ব্যক্তি দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন। ফ্লোরিডার শার্লট কাউন্টির স্বাস্থ্য বিশেষজ্ঞরা সেসময় জানিয়েছিলেন, ভুক্তভোগী ওই ব্যক্তি সম্ভবত কলের পানি দিয়ে নাক পরিষ্কারের পর মস্তিষ্ক খাওয়া এই অ্যামিবাতে সংক্রমিত হয়েছিলেন।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত