আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের পরবর্তী শুনানি ২৮ আগস্ট

ট্রাম্পের পরবর্তী শুনানি ২৮ আগস্ট

২০২০ সালের নির্বাচনী ফল উল্টে দেওয়ার মামলায় এখন পর্যন্ত দোষী প্রমাণিত হননি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই মামলার পরবর্তী শুনানি ২৮ আগস্ট ধার্য করা হয়েছে। তবে আদালতে শুনানির সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টার কিছু পরে শুরু হয় শুনানি। আদালতে শুনানি শুরুর পর ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান বিচারক মোক্সিলা উপাধ্যায়। অভিযোগ প্রমাণিত হলে তাঁর কত বছরের সাজা হতে পারে তা-ও জানানো হয়। এ সময় ট্রাম্প বলেন, তিনি নির্দোষ। শুনানিতে সরকারপক্ষের কৌঁসুলিরা আদালতের কাছে ট্রাম্পকে আটকের আবেদন করেননি। তবে এর বিপরীতে তাঁকে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে।

আগামী ২৮ আগস্ট এ অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ট্রাম্পের বিরুদ্ধে ৪টি অভিযোগ আনা হয়েছিল সেগুলো হলো-রাষ্ট্রের সঙ্গে প্রতারণা, দাপ্তরিক কাজে বাধা দেওয়ার ষড়যন্ত্র এবং দাপ্তরিক কাজে বাধা দেওয়ার চেষ্টা ও নাগরিক অধিকারের বিপক্ষে ষড়যন্ত্র।

শুনানি শেষে ফের নিউ জার্সির উদ্দেশে রওনা হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তবে উড়োজাহাজে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, এটা আমেরিকার জন্য একটি অত্যন্ত দুঃখজনক দিন। এছাড়া ওয়াশিংটন ডিসির ভাঙা ও নোংরা সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ায়ও খুবই দুঃখজনক ছিল। এটা সেই জায়গা নয় যেটা আমি শেষবার দেখেছিলাম। এসময় ট্রাম্প তার বিরুদ্ধে হওয়া অভিযোগগুলোকে ‘রাজনৈতিক প্রতিপক্ষের নিপীড়ন’ হিসেবে বর্ণনা করেন।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় নিউ জার্সি থেকে ব্যক্তিগত উড়োজাহাজে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন ডোনাল্ড ট্রাম্প। আদালতে পৌঁছানোর পর তাকে 'কাস্টডিতে' নেওয়া হয় বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাকে সেখানে ইউএস মার্শাল সার্ভিসের হেফাজতে রাখা হয়েছিল।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত