আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কানসাসের এক কৃষক বিবাহবার্ষিকীতে স্ত্রীকে দিলেন ১২ লাখ ফুল উপহার

কানসাসের এক কৃষক বিবাহবার্ষিকীতে স্ত্রীকে দিলেন ১২ লাখ ফুল উপহার

এলএবাংলাটাইমস

উপহার দিয়ে সঙ্গীকে চমকে দেওয়ার মধ্যে অন্য রকম আনন্দ। আর বিবাহবার্ষিকীতে সঙ্গীর আবদার একটু বেশিই থাকে। এ আবদার মেটাতে ব্যতিক্রমী সব পথ বেছে নেয় অনেকেই। তবে স্ত্রীকে বিবাহবার্ষিকীর উপহার হিসেবে কানসাসের এক কৃষক যে উপহার দিয়েছেন, তা সত্যিই অভিভূত হওয়ার মতো।

কানসাসের বাসিন্দা লি উইলসন। স্ত্রীকে ৫০তম বিবাহবার্ষিকীতে উপহার দিতে ৮০ একর জমিতে ১২ লাখ সূর্যমুখী ফুলের গাছ লাগিয়েছেন তিনি।

উইলসন বলেন, তাঁর স্ত্রী সূর্যমুখী ফুল পছন্দ করেন। তাই ঠিক করলেন স্ত্রীকে তাঁর পছন্দের ফুল দিয়েই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাবেন। শুধু শুভেচ্ছা জানানোই নয়, স্ত্রীকে চমকে দেবেন বলে স্থির করেন তিনি।যেই ভাবা, সেই কাজ। গত মে মাসে সূর্যমুখী ফুলের গাছ লাগাতে শুরু করেন উইলসন। এ কাজে ছেলেরও সাহায্য নেন তিনি। বাবা আর ছেলে দুজনে মিলে শেষ পর্যন্ত ৮০ একর জমিতে ১২ লাখ সূর্যমুখী গাছ লাগান। এই পুরো কাজই হয়েছে উইলসনের স্ত্রী রিনির অজান্তে।

উইলসন বলেন, ‘আমরা আগামী ১০ আগস্ট ৫০তম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করতে যাচ্ছি। আপনারা বুঝতেই পারছেন ৫০তম বিবাহবার্ষিকীতে একজন পুরুষ তাঁর প্রিয়তমাকে কী দিতে চায়।’ তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি অনেক চিন্তাভাবনা করেছি। পরে মাথায় এল, সে সূর্যমুখী ফুল অনেক পছন্দ করে।’

অবশ্য উইলসন ও রিনির এই সম্পর্ক কেবল ৫০ বছরেরই নয়। তাঁরা দুজন মাধ্যমিক বিদ্যালয় থেকেই বন্ধু ছিলেন।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত