আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

গর্ভ ভাড়া দিয়ে মা হওয়াই ‘নেশা’ আটলান্টার এই তরুণীর

গর্ভ ভাড়া দিয়ে মা হওয়াই ‘নেশা’ আটলান্টার এই তরুণীর

এলএবাংলাটাইমস

সন্তানের জন্ম দেওয়াটা তাঁর কাছে এতটাই আনন্দের যে মা হওয়াটা তাঁর নেশায় পরিণত হয়েছে। এ জন্য তিনি তাঁর গর্ভ ভাড়া দেন। তিনি হচ্ছেন আটলান্টার ইয়েসিনিয়া লাতোরে।

২৬ বছর বয়সী তরুণী ইয়েসিনিয়া ইতিমধ্যে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে দুটি সন্তান তাঁর নিজের। আরেকটি সন্তান তিনি অন্য দম্পতির হয়ে গর্ভ ভাড়া (সারোগেট) দিয়ে জন্ম দিয়েছেন। গর্ভ ভাড়া দেওয়া বাবদ তিনি প্রায় ৪৩ লাখ ৯৩ হাজার ৯০৪ টাকা (৪০ হাজার মার্কিন ডলার) ফি নেন।

যাঁরা স্বাভাবিক প্রক্রিয়ায় মা হতে পারেন না, এমন নারীদেরই কেবল গর্ভ ভাড়া দিয়ে সহযোগিতা করার পরিকল্পনা ইয়েসিনিয়ার। তিনি বলেন, ‘আমি শিগগির আবার সারোগেট মা হওয়ার পরিকল্পনা করছি। এ জন্য আমার আর তর সইছে না।’

ইয়েসিনিয়া সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকেও বেশ জনপ্রিয়। এখানে তাঁর ফলোয়ারের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৭০০। তিনি টিকটকে তাঁর এই মা হওয়ার অভিজ্ঞতার কথা অকপটে শেয়ার করেছেন। এ কারণে সারোগেটের মাধ্যমে হতে চাওয়া সম্ভাব্য মা-বাবাদের যাঁরা অনলাইনে আছেন, তাঁদের কাছেও তিনি বেশ পরিচিত।

কীভাবে সারোগেট পদ্ধতিতে মা হওয়ার স্বপ্ন পূরণ করা যায়, তা জানতে শতাধিক দম্পতি যোগাযোগ করেছেন ইয়েসিনিয়ার সঙ্গে। গর্ভ ভাড়া দেওয়া বাবদ ৪০ হাজার ডলার নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ বুঝতে পেরেছে, সারোগেসি মানে শুধু অর্থ উপার্জন নয়, পারিবারিক জীবন পরিবর্তন করে দেওয়া একটা অমূল্য বিষয়। এটাই আমি করছি। আর এ ক্ষেত্রে অর্থ একটি বোনাসমাত্র। পরিবার আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি যা করছি, তার জন্য গর্বিত।’

এ বিষয়ে মার্কিন এই তরুণী বলেন, একবার গর্ভপাত হওয়ার কারণে আমি গর্ভ ভাড়া দেওয়ার পরিকল্পনা করি। গর্ভপাতের সময়টা আমার জন্য চরম দুঃসময় ছিল। এটা আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। সে সময় খুব আশাহত হয়েছিলাম। অনেক মানুষ গর্ভধারণ করতে পারেন না। তাঁদের কথা ভেবে একই সঙ্গে আগে একটি সন্তানের জন্ম দেওয়ার কারণে কৃতজ্ঞও ছিলাম।’

ইয়েসিনিয়া বলেন, তিনি একটি সারোগেসি এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ২০২১ সালের অক্টোবরে তাঁর প্রথম সারোগেসি প্রক্রিয়া শুরু হয়। এ প্রক্রিয়ায় ভ্রূণ স্থানান্তরের আগে তিনি মনস্তাত্ত্বিক মূল্যায়ন, মেডিকেল স্ক্রিনিং, আলট্রাসাউন্ড, রক্ত ​​​​পরীক্ষা শেষে এক মাসের ওষুধ সেবন করেছেন। তিনি বলেন, ‘আমার প্রতি সবার সমর্থন আছে। সবাই শেষ পর্যন্ত আমাকে নিয়ে গর্বিত।’

সারোগেসির মাধ্যমে যাঁরা মা হতে চান, তাঁরা সাধারণ গর্ভ ভাড়া বাবদ প্রায় ১ কোটি ৯ লাখ ৮৪ হাজার ৭৬০ থেকে ২ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৫২০ টাকা (১ লাখ থেকে ২ লাখ ডলার) দিয়ে থাকেন। কিন্তু ওষুধ, ভ্রূণ স্থানান্তর ও মাতৃত্বকালীন পোশাকের ভাতা ছাড়া প্রথমবার গর্ভ ভাড়া দিয়ে ইয়েসিনিয়া নিয়েছেন প্রায় ৪৩ লাখ ৯৩ হাজার ৯০৪ টাকা (৪০ হাজার ডলার)।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সারোগেসির মাধ্যমে প্রথম একটি সুস্থ ছেলেশিশুর জন্ম দিয়েছেন ইয়েসিনিয়া। তিনি বলেন, ‘ওই পরিবারকে তাঁদের সন্তান দিয়ে দেওয়াটা আমার জন্য কঠিন ছিল না। তাঁদের জন্য কিছু করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে ওই শিশুকে আমি দেখতে পারব। প্রতি সপ্তাহে ওই শিশুর মা তার ছবি তুলে আমাকে পাঠিয়ে দেন। এটা সত্যিই আমাকে আনন্দিত করছে।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত