আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইন্ডিয়ানায় ২০ মিনিটে দুই লিটার পানি পানে এক নারীর মৃত্যু

ইন্ডিয়ানায় ২০ মিনিটে দুই লিটার পানি পানে এক নারীর মৃত্যু

এলএবাংলাটাইমস

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লেক ফ্রিম্যানে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন অ্যাশলে সামারস নামের এক নারী। প্রচণ্ড গরমে খুব তৃষ্ণা পায় তাঁর। ফলে মাত্র ২০ মিনিটের মধ্যে ২ লিটার পানি পান করেন তিনি। এরপরই দেখা দেয় বিপত্তি। সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। পরিণতি মৃত্যু।

অ্যাশলে সামারসের বড় ভাই ডেভন মিলার বলেন, কেউ বলছিল, সে ২০ মিনিটে ৪ বোতল পানি পান করেছে। একটি বোতলে গড়ে ১৬ আউন্স পানি ধরে। সে হিসাবে ৪ বোতলে ৬৪ আউন্স পানি ছিল (প্রায় ২ লিটার)।

লেক ফ্রিম্যান থেকে ফিরে নিজ বাড়ির গ্যারেজে অ্যাশলে অচেতন হয়ে পড়েন বলে জানান ডেভন মিলার। এরপর তাঁর আর জ্ঞান ফেরেনি। মিলার বলেন, হলি নামে তাঁর আরেক বোন অ্যাশলের হাসপাতালে ভর্তির বিষয়টি তাঁকে ফোন করে জানান। তবে সে সময় তাঁরা জানতেন না, কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

চিকিৎসকেরা অ্যাশলের পরিবারকে জানিয়েছেন, তিনি হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এটি পানি বিষক্রিয়া নামেও পরিচিত। রক্তে সোডিয়ামের পরিমাণ মাত্রাতিরিক্ত পরিমাণ কমে গেলে এই জটিলতা দেখা দেয়। মিলার বলেন, ‘চিকিৎসকেরা যখন পানি বিষক্রিয়ার কথা বললেন, আমরা হতভম্ব হয়ে পড়েছিলাম।’

হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। তবে এর পরিণতি মারাত্মক হতে পারে। সাধারণত অল্প সময়ে খুব বেশি পরিমাণ পানি পান করলে বা অসুস্থতার কারণে কিডনিতে খুব বেশি পানি থাকলে এই সমস্যা দেখা দেয়। হাইপোনাট্রেমিয়া লক্ষণগুলোর মধ্যে রয়েছে অসুস্থতা অনুভব করা, মাংসপেশিতে সংকোচন, বমি বমি ভাব ও মাথাব্যথা। অ্যাশলেকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, ওই হাসপাতালের চিকিৎসক ব্ল্যাকে ফ্রোবার্গ বলেন, সাধারণত গরমের সময় বা যাঁরা বাইরে রোদের মধ্যে কাজ করেন বা ঘন ঘন ব্যায়াম করেন, তাঁদের হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই ইলেকট্রোলাইট, সোডিয়াম ও পটাশিয়ামযুক্ত পানীয় পান করা গুরুত্বপূর্ণ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত