আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

প্রেমিকাকে হত্যার ৪৮ বছর পর স্বীকারোক্তি!

প্রেমিকাকে হত্যার ৪৮ বছর পর স্বীকারোক্তি!

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডা অঙ্গরাজ্যে বসবাসকারী এক অবসরপ্রাপ্ত ব্যক্তি স্বীকার করেছেন ৪৮ বছর আগে কানাডায় তিনি তাঁর প্রেমিকাকে হত্যা করেছেন। ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের অ্যাটর্নির কার্যালয়ের বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। ওই ব্যক্তি পুলিশকে বলেছেন, আত্মশুদ্ধির জন্য তিনি ওই হত্যার ঘটনা নিয়ে স্বীকারোক্তি দিয়েছেন।

ওই ব্যক্তির নাম রোডনি মেরভিন নিকোলস। প্রেমিকা জুয়েল ল্যাংফোর্ডকে হত্যার ঘটনায় গত জুলাইয়ের শুরুর দিকে ফ্লোরিডা কর্তৃপক্ষ ৮১ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ল্যাংফোর্ডকে হত্যার ঘটনায় কানাডা পুলিশ নিকোলসের বিরুদ্ধে অভিযোগ আনার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের অ্যাটর্নির কার্যালয়ের নথিতে বলা হয়েছে, কানাডায় এক আইনজীবীর সঙ্গে টেলিফোনে কথা বলার পর নিকোলস বলেছেন, মন্ট্রিয়লের বাড়িতে ল্যাংফোর্ডের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়েছিল। পরে তাঁকে হত্যার পর তাঁর লাশ নদীতে ফেলে দিয়েছেন।

সম্প্রতি আনুষ্ঠানিক স্বীকারোক্তি দেওয়ার আগে নিকোলস বিভিন্ন সময়ে পুলিশকে মিথ্যা বলেছিলেন বলে অভিযোগ আছে। তবে এবার স্বীকারোক্তি দেওয়ার সময় পুলিশকে তিনি বলেছেন, যা কিছু করেছেন, তা নিয়ে এখন ভাবতে গেলেই তাঁর ভয়ংকর লাগে। তিনি এখন নিজেকে শুদ্ধ করতে চান।

২০২২ সালে নিকোলসের জবানবন্দি নেয় পুলিশ। শুরুতে ল্যাংফোর্ড হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। এরপর তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন। প্রথমে বলেছেন, নেশন নদীতে তাঁদের নৌকা ডুবে গিয়েছিল। এরপর আবার নিকোলস বলেছিলেন, ল্যাংফোর্ড নেশন নদীতে আত্মহত্যা করেছেন।

তবে শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন, ল্যাংফোর্ডকে তাঁর মন্ট্রিয়লের বাড়িতে হত্যা করার পর তাঁর লাশ নদীতে ফেলে দিয়েছিলেন।

নিকোলসের স্বীকারোক্তির পাশাপাশি তাঁর ডিএনএর সঙ্গে ল্যাংফোর্ডের কাপড় থেকে নেওয়া একটি রক্তের নমুনার মিল খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ। এরপর গত জুলাইয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

নিকোলসকে বিচারের জন্য কানাডায় ফেরত পাঠানোর ব্যাপারে আগামী সেপ্টেম্বরে শুনানি হবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত