আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ভূমিকম্পে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া

ভূমিকম্পে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া

হারিকেন হিলারির তাণ্ডবে কার্যত বিধ্বস্ত মেক্সিকো ও দক্ষিণ পশ্চিম আমেরিকা। রোববার প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে ক্যালিফোর্নিয়ায়। এর মাঝেই ভূমিকম্পে কেঁপেছে উত্তর পশ্চিম লস অ্যাঞ্জেলেসের নিকটবর্তী ওহাই শহর। যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লস অ্যাঞ্জেলেসের মেয়র উদ্ধারকাজের জন্য ১০০টি দমকলের গাড়িকে বহাল করেছেন ভূমিকম্পে আক্রান্ত এলাকায়। মেক্সিকোয় অবশ্য এখনো পর্যন্ত ঝড়ে মৃত্যু হয়েছে একজনের।

রোববার দুপুর পর্যন্ত হিলারির কেন্দ্র ছিল ক্যালিফোর্নিয়ায়। বাতাসের বেগ ছিল ঘণ্টায় ৯৫ কিলোমিটার। আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঘণ্টায় ৩৭ কিলোমিটার বেগে মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়ায় এসে পৌঁছেছে ঝড়টি।

রোববার রাতে হারিকেন সেন্টার জানায়, ঐতিহাসিক বৃষ্টিপাত শুরু হয়েছে ক্যালিফোর্নিয়া জুড়ে। ফলে তীব্র বেগে শহরগুলি দিয়ে বইছে পানির ধারা।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে বহু মানুষ বিদ্যুৎ সংযোগহীন। রাস্তায় পানি জমে যাওয়ায় বহু গাড়ির অর্ধেকের বেশি অংশ ডুবে গেছে। লস অ্যাঞ্জেলেসের পাম স্প্রিংস এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক। বন্ধ করে দেয়া হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রায় সমস্ত সমুদ্রসৈকত। বন্ধ করে দেয়া হয়েছে রাস্তা ও স্কুল কলেজও। এমনকি, একাধিক পূর্বপরিকল্পিত বেসবল ম্যাচও স্থগিত রাখা হয়েছে।

আবহবিদরা জানিয়েছেন, ১৯৯৭ সালের পরে এই ২০২৩ সালে আমেরিকায় হানা দিল একটি ক্রান্তীয় ঝড়। যার প্রকোপে ক্যালিফোর্নিয়ার মতো শুষ্ক অঞ্চলেও বন্যা পরিস্থিতি।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম জরুরি অবস্থা জারি করে ৭৫০০ বিপর্যয় মোকাবেলা বাহিনী বহাল করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত