আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ক্যাপিটলে দাঙ্গা: প্রাউড বয় নেতার ১৭ বছরের কারাদণ্ড

ক্যাপিটলে দাঙ্গা: প্রাউড বয় নেতার ১৭ বছরের কারাদণ্ড

ছবি: এলএবাংলাটাইমস

উগ্রডানপন্থী সংগঠন প্রাউড বয় নেতা জো বিগসকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।২০২১সালে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় নেতৃত্ব দেওয়ার জন্য বৃহস্পতিবার (৩১আগস্ট) তিনি এই দণ্ডে দণ্ডিত হয়েছেন।

প্রসিকিউটরা জানিয়েছেন, ৩৮ বছর বয়সী সাবেক মার্কিন সেনা জো বিগস ৬ জানুয়ারি ২০২১ সালে কংগ্রেসে দাঙ্গার মূল হোতা ছিলেন। বিগসকে মে মাসে বেশ কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। যার মধ্যে দেশবিরোধী ষড়যন্ত্র, ভীতি প্রদর্শন বা কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা ও নাগরিক বিশৃঙ্খলার সময় আইন প্রয়োগে হস্তক্ষেপ করা। তবে আদালতে বিগস তার কর্মের জন্য অনুশোচনা করেছিলেন।

আদালতে অশ্রুসিক্ত বিগস নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে বলেছিলেন, দাঙ্গার দিনে আমি আবেগের বশবর্তী হয়ে যাই। আমি শুধু এগিয়ে গেলাম। আমার কৌতূহল আরও বেড়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, আমি সন্ত্রাসী নই। আমার অন্তরে ঘৃণা নেই। আমি জানি, আমাকে শাস্তি পেতে হবে।

প্রাউড বয়-এর আরেক নেতা জাচারি রেহলকে বৃহস্পতিবার ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল।

যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যখন আগের বছরের নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন ক্যাপিটলে ঢুকে পড়ে। দাঙ্গায় একজন পুলিশ সদস্যসহ পাঁচ জন নিহত হন। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত