আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর উদ্যোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর উদ্যোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রিপাবলিকানরা তাঁর সরকারকে ক্ষমতা থেকে সরাতে চায়। এ জন্য তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে অভিশংসন তদন্ত শুরুর সমালোচনা করার পর স্থানীয় সময় গতকাল বুধবার বাইডেন এই মন্তব্য করলেন।

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর উদ্যোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ভার্জিনিয়ায় ডেমোক্র্যাটিক দলের তহবিল জোগানদাতাদের এক অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘তারা (রিপাবলিকানরা) কেন এই উদ্যোগ নিয়েছে, আমি জানি না। শুধু জানি, তারা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। আমার সরকারকে ক্ষমতা থেকে সরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাইডেন আরও বলেন, ‘অভিশংসন তদন্তের প্রতি আমার মনোযোগ নেই। আমি প্রতিদিন সকালে উঠি, অভিশংসন তদন্তে মনোযোগ দিই না। কারণ, আমার আরও অনেক কাজ আছে।

গত মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরুর ঘোষণা দেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। তিনি জানান, প্রতিনিধি পরিষদ বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত করবে। বাইডেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতিবন্ধকতা সৃষ্টি ও দুর্নীতির অভিযোগ এই তদন্তের কেন্দ্রে থাকবে।

গত জানুয়ারি মাসে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেন রিপাবলিকানরা। এর পর থেকেই তাঁরা ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তদন্ত করে আসছেন। তবে এ-সংক্রান্ত শুনানিতে বাইডেনের অসদাচরণের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

কিন্তু বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে আরও নজর দিয়েছেন রিপাবলিকানরা। তাঁরা বিষয়টিকে সন্দেহজনক বলছেন। একই সঙ্গে তাঁরা হান্টারের কার্যকলাপ সম্পর্কে বাইডেনের জানাশোনা থাকার বিষয়টি সামনে আনছেন। বলেছেন, হান্টারের ব্যবসায়িক চুক্তিতে প্রভাব রেখেছেন বাইডেন।

হান্টার বাইডেন বর্তমানে তাঁর বিদেশি ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট সম্ভাব্য করসংক্রান্ত অপরাধের জন্য ফেডারেল তদন্তের অধীন রয়েছেন। হান্টারের বিরুদ্ধে মামলায় কোনো ধরনের হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে হোয়াইট হাউস। একই সঙ্গে হোয়াইট হাউস বলেছে, হান্টারের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে বাইডেনের কোনো যোগসূত্র নেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত