আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

দুর্নীতির অভিযোগে মার্কিন সিনেট কমিটির চেয়ারম্যানের পদত্যাগ

দুর্নীতির অভিযোগে মার্কিন সিনেট কমিটির চেয়ারম্যানের পদত্যাগ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ককমিটির চেয়ারম্যান বব মেনেনডেজ পদত্যাগ করেছেন। মেনেনডেজ ওতাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়েতদন্ত শুরুর পর সিনেটের প্রভাবশালী বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটিরচেয়ারম্যানের পদ ছাড়লেন মেনেনডেজ।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কৌঁসুলিদের অভিযোগ, মেনেনডেজ ও তাঁরস্ত্রী নাডিনে আর্সলানিয়ান মিসর সরকারের সহায়তা পাইয়ে দেওয়ারবিনিময়ে কয়েক হাজার ডলারের ঘুষ নিয়েছিলেন। যদিও এই দম্পতিঅভিযোগ অস্বীকার করেছেন।

বব মেনেনডেজের বয়স ৬৯ বছর। বর্ষীয়ান এই রাজনীতিক নিউ জার্সিরসিনেটর। নিজ অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতাদের মধ্য থেকেই তাঁরপদত্যাগের দাবি উঠেছে।

তবে সিনেট কমিটির প্রধানের পদ ছাড়লেও সিনেটর পদ থেকে পদত্যাগকরবেন না বলে জানিয়ে দিয়েছেন মেনেনডেজ।

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার গতকাল শুক্রবারজানান, যে অভিযোগ উঠেছে, সেটির সমাধান না হওয়া পর্যন্ত বৈদেশিকসম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্তনিয়েছেন মেনেনডেজ।

সহকর্মী মেনেনডেজ সম্পর্কে চাক শুমার আরও বলেন, মেনেনডেজএকজন নিবেদিতপ্রাণ জনসেবক। তিনি সব সময় নিউ জার্সিরজনগণের জন্য কঠোর লড়াই করেছেন।

এর আগে ২০১৫ সালেও সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি থেকেপদত্যাগ করতে হয়েছিল মেনেনডেজকে। ওই সময় ফ্লোরিডার একচক্ষুচিকিৎসকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁরবিরুদ্ধে। যদিও ওই ঘটনায় বিচারকেরা সর্বসম্মত রায় দিতে পারেননি।

কৌঁসুলিদের অভিযোগ, মেনেনডেজ ও তাঁর স্ত্রী গোপনে প্রভাব খাটিয়েমিসরীয় সরকারকে সহায়তা এবং তিন ব্যক্তিকে আর্থিক সুবিধা দিতেঘুষ নিয়েছিলেন। ওই তিন ব্যক্তি হলেন ওয়ায়েল হানা, জোসে উরিবে ওফ্রেড ডাইবস।

গতকাল অবমুক্ত করা ৩৯ পাতার অভিযোগে বলা হয়েছে, মেনেনডেজের রাজনৈতিক অবস্থান ও ক্ষমতা তাঁকে এ ধরনের দুর্নীতিতেজড়াতে উৎসাহিত করেছে।

মেনেনডেজ এক বিবৃতিতে বলেছেন, এসব অভিযোগের পুরোটাইরাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আর আইনজীবীদের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মেনেনডেজের স্ত্রীনাডিনে আর্সলানিয়ান বলেন, তিনি নির্দোষ। তিনি আশা করছেন, আদালতে নিজের এ অবস্থান প্রমাণ করতে পারবেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত