আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইহুদিবিদ্বেষ ইস্যুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ এক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ

ইহুদিবিদ্বেষ ইস্যুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ এক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার প্রেসিডেন্ট এলিজাবেথ ম্যাগিল গতকাল শনিবার পদত্যাগ করেছেন।
ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ বাড়ার বিষয়ে মার্কিন কংগ্রেসের শুনানিতে করা মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করলেন ম্যাগিল।অভিজাত বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্কট বক জানান, ম্যাগিল স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। স্কট বক নিজেও পদত্যাগ করেছেন বলে বিশ্ববিদ্যালয়টির একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ বাড়ার বিষয়ে গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের শিক্ষা–সংক্রান্ত কমিটিতে শুনানি হয়।

শুনানিতে করা মন্তব্যের জেরে ম্যাগিল তীব্র সমালোচনার মুখে পড়েন। একই কারণে হার্ভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রেসিডেন্টও সমালোচনার মুখোমুখি হন।

শুনানিতে তাঁদের প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয়েছিল, যে শিক্ষার্থীরা তাঁদের ক্যাম্পাসে ‘ইহুদিদের গণহত্যার’ ডাক দিয়েছেন, তাঁরা আচরণবিধি লঙ্ঘন করেছেন কি না।

এ প্রশ্নে তিনজন সুনির্দিষ্ট উত্তর দেননি। তাঁদের উত্তর ছিল দীর্ঘ, আইনজীবীসুলভ, আপাতদৃষ্টে এড়িয়ে যাওয়ার মতো।

ফলে প্রতিক্রিয়া হয় দ্রুত ও তীব্র। প্রতিক্রিয়ায় ৭৪ আইনপ্রণেতা ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, হার্ভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রেসিডেন্টদের অবিলম্বে অপসারণের দাবি জানিয়ে চিঠি লিখেন।

শুনানিতে ম্যাগিলের কার্যকলাপকে ‘একেবারে লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট গভর্নর।
একজন বড় দাতা বলেন, তিনি ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার ওয়ার্টন স্কুল অব বিজনেসকে দেওয়া ১০০ মিলিয়ন ডলারের উপহার প্রত্যাহার করবেন।

শুনানিতে রিপাবলিকান কংগ্রেসওম্যান এলিস স্টেফানিক বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টদের কাছে প্রশ্ন করেছিলেন, ইহুদিদের গণহত্যার ডাক বিশ্ববিদ্যালয়ের নিয়ম বা আচরণবিধি লঙ্ঘন করেছে কি না।

স্টেফানিকের প্রশ্নে সুনির্দিষ্ট কোনো উত্তর দেননি ম্যাগিল। তখন স্টেফানিক জানতে চান, উত্তর ‘হ্যাঁ’ কি ‘না’?

জবাবে ম্যাগিল বলেন, বিষয়টি প্রেক্ষাপটের ওপর নির্ভরশীল।
অন্যদের কাছ থেকেও অনুরূপ উত্তর পান স্টেফানিক। এতে তিনি রেগে যান। বলেন, বিষয়টি প্রেক্ষাপটের ওপর নির্ভরশীল নয়। উত্তর হবে ‘হ্যাঁ’। এই উত্তর দিতে না পারার কারণে তাঁদের পদত্যাগ করা উচিত।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। এ ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে, দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ ও ঘৃণামূলক অপরাধ বেড়ে গেছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত