আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পান্নুন হত্যাচেষ্টা নিয়ে দিল্লিকে সতর্ক করলেন ভারতীয় বংশোদ্ভূত পাঁচ মার্কিন কংগ্রেস সদস্য

পান্নুন হত্যাচেষ্টা নিয়ে দিল্লিকে সতর্ক করলেন ভারতীয় বংশোদ্ভূত পাঁচ মার্কিন কংগ্রেস সদস্য

ছবি: এলএবাংলাটাইমস

ভারতীয় বংশোদ্ভূত পাঁচ মার্কিন কংগ্রেস সদস্য বলেছেন, গুরপতবন্ত সিং পান্নুন হত্যাচেষ্টার ষড়যন্ত্রের তদন্ত ঠিকমতো না করলে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটতে পারে।

ভারতীয় বংশোদ্ভূত ওই পাঁচ মার্কিন প্রত্যেকেই শাসক ডেমোক্রেটিক পার্টির সদস্য। পান্নুন হত্যাচেষ্টার ষড়যন্ত্রের বিভিন্ন দিক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকের পর গতকাল শুক্রবার তাঁরা এক বিবৃতিতে ওই কথা বলেন।

ওই পাঁচ সদস্য বিবৃতিতে বলেছেন, দুই দেশের সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে। কিন্তু এ ঘটনার যথাযথ তদন্ত গুরুত্বের সঙ্গে না করলে দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই খারাপ হয়ে যেতে পারে। তাঁদের দাবি, এমন ধরনের অভিযোগ ভবিষ্যতে যাতে না ওঠে, সে বিষয়ে ভারত সরকারকে আশ্বাস দিতে হবে।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষের ওই পাঁচ নির্বাচিত সদস্য হলেন অ্যামি বেরা, রো খান্না, প্রমীলা জয়পাল, রাজা কৃষ্ণমূর্তি ও শ্রী থানেদার। তাঁরা প্রত্যেকেই কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য।

যুক্তরাষ্ট্রের শিখ নাগরিক গুরপতবন্ত সিং পান্নুন, যিনি ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের নেতা এবং স্বাধীন খালিস্তান গঠনের দাবিতে আন্দোলন করছেন, তাঁকে হত্যার ষড়যন্ত্র ও সেই অভিযোগে চেক প্রজাতন্ত্র থেকে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে গ্রেপ্তার সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রশাসন ওই পাঁচ কংগ্রেস সদস্যকে সবকিছু জানান। তারপরই তাঁরা ভারতের উদ্দেশে ওই বিবৃতি দিলেন।

ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় ওই কংগ্রেস সদস্যরা নিজেদের ‘সমোসা গোষ্ঠী’ (সমোসা ককাস) বলে পরিচয় দিয়ে থাকেন।

বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘মার্কিন কংগ্রেসের সদস্য হিসেবে আমাদের নিজেদের মানুষের নিরাপত্তা ও মঙ্গলচিন্তাই গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। যে অভিযোগ আনা হয়েছে (ভারতের বিরুদ্ধে), তা যথেষ্ট উদ্বেগজনক।’

ওই পাঁচ কংগ্রেস সদস্য বলেন, দুই দেশের সম্পর্ক দেশ দুটির জনগণের জীবনযাত্রায় অর্থপূর্ণ প্রভাব ফেলেছে। তাঁদের চিন্তা ও অভিযোগ যথাযথভাবে বিবেচিত না হলে এ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

পান্নুন হত্যা ষড়যন্ত্রে ভারতের জড়িত থাকার অভিযোগ যে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্র যে বিষয়ের নিষ্পত্তি দেখতে চায়, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্যদের ‘ব্রিফিং’ করার মধ্য দিয়ে তা স্পষ্ট। সেই কারণে ওই পাঁচ সদস্যের বিবৃতি ভারতের প্রতি একধরনের ‘হুঁশিয়ারি’ বলে মনে করা হচ্ছে।

পান্নুন হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক নিখিল গুপ্তর পরিবার গতকাল ভারতের সুপ্রিম কোর্টে বিচারিক সহযোগিতা চেয়ে এক ‘হেবিয়াস কর্পাস’ আবেদন করে। বিচারপতি সঞ্জীব খান্না প্রথমে আবেদন গ্রহণে অস্বীকার করলেও পরে তা শুনানির জন্য ৪ জানুয়ারি দিন ধার্য করেছেন।

নিখিল বলেছেন, তিনি ধর্মপ্রাণ হিন্দু। নিরামিষভোজী। জেল কর্তৃপক্ষকে বারবার তা বলা সত্ত্বেও তাঁকে ১০ থেকে ১১ দিন জোর করে মাংস খাওয়ানো হয়েছে—গরু ও শুয়োরের মাংস।

এতে তাঁর ধর্মীয় ও ব্যক্তি–অধিকার হরণ করা হয়েছে। আবেদনে তিনি বলেছেন, একটা সময় তাঁকে নির্জন কারাবাসে রাখা হয়। কারণ, তাঁর নাকি রক্তে সংক্রমণ ব্যাধি হয়েছে। অথচ তাঁকে কোনো স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখানো হয়নি।

নিখিল অভিযোগ করেন, বারবার অনুরোধ সত্ত্বেও প্রাগে ভারতীয় দূতাবাস থেকে কোনো সাহায্য তিনি পাননি। তিনি চান, ভারত সরকার তাঁকে আইনগত সহায়তা দিক।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত