আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে নিহত ৩, বিদ্যুৎবিহীন সাড়ে ৬ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে নিহত ৩, বিদ্যুৎবিহীন সাড়ে ৬ লাখ মানুষ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ে তিনজন নিহত হয়েছেন। উত্তর আমেরিকার এই দেশটির পূর্ব উপকূলে এই ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। সেখানে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন প্রায় সাড়ে ৬ লাখ মানুষ।

এছাড়া ঝড়ের জেরে বন্যা ও ফ্লাইট চলাচলে বিঘ্নের ঘটনাও ঘটেছে।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রবল ঝড়ের কারণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে সাউথ ক্যারোলিনার চার্লসটনের বাইরে বন্যার পানিতে এক নারীর মৃত্যু হয়েছে। আর ঝড়টি কানাডার দিকে এগিয়ে যাওয়ার সময় উত্তর-পূর্বাঞ্চলে আরও দুই ব্যক্তি মারা গেছেন।

পূর্ব উপকূলের লাখ লাখ বাসিন্দা বন্যা পর্যবেক্ষণে রয়েছেন এবং সোমবার রাতে সেখানকার ৬ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। ঝড়টি মঙ্গলবার পর্যন্ত স্থায়ী বলে মনে করা হচ্ছে।

ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, দুর্যোগময় এই আবহাওয়া ব্যাপক ভারী বৃষ্টিপাত ঘটিয়েছে। এর ফলে নদী ফুলে উঠে ও আকস্মিক বন্যা দেখা দেয়। কিছু এলাকায় পানির স্রোতে ‘রাস্তাও ভেসে যায়’।

সাউথ ক্যারোলিনার মাউন্ট প্লিজেন্টে ঝড়-সম্পর্কিত প্রথম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ন্যান্সি মোরো (৭২) নামে এক নারী পানিতে নিমজ্জিত একটি গাড়িতে আটকে যাওয়ার পর মারা যান বলে কর্মকর্তারা জানিয়েছেন। যদিও তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিয়েছিলেন কর্মকর্তারা।

ম্যাসাচুসেটসের হ্যানোভারে সোমবার রবার্ট হরকি নামে ৮৯ বছর বয়সী এক লোক নিহত হয়েছেন। মূলত তার ট্রেলারে একটি গাছ আঁছড়ে পড়ার পর তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং পরে তিনি মারা যান বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এছাড়া সোমবার ঝড়ে মেইনের উইন্ডহামে তৃতীয় এক ব্যক্তি মারা গেছেন। ছাদ থেকে ধ্বংসাবশেষ পরিষ্কার করার চেষ্টা করার সময় একটি গাছ তার ওপর পড়ে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে তার পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

অন্যদিকে ঝড়ের জেরে এদিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে ফ্লাইট চলাচলেও ব্যাঘাত সৃষ্টি হয়। ফ্লাইটঅয়্যার অনুসারে, ভারী বাতাস এবং বৃষ্টি এদিন বিপজ্জনক ভ্রমণ পরিস্থিতি তৈরি করে। যার ফলে ৪ হাজার ৯০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়।

ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) স্থানীয় দপ্তরের তথ্য অনুযায়ী, ম্যাসাচুসেটসের বোস্টনে ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ মাইল।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত