আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

৪৮ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণ

৪৮ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণ

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে গ্লিন সিমন্স নামের ৭১ বছর বয়সী এক ব্যক্তিকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। কোনভাবেই জড়িত না এমন এক হত্যা মামলায় প্রায় ৫০ বছর কারাগারে কাটানোর পর তাকে নির্দোষ ঘোষণা করা হলো। খবর এএফপি’র।

 

দি ন্যাশনাল রেজিস্ট্রি অব এক্সোনেরেশনস জানায়, গ্লিন সিমন্স অব্যাহতি পাওয়ার আগে যত সময় কারাগারে কাটিয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে আর কোন বন্দীকে এত দীর্ঘ সময় ধরে কারাগারে কাটাতে হয়নি। সিমন্স একজন কৃষ্ণাঙ্গ।

খবরে বলা হয়, সিমন্স ৪৮ বছর এক মাস ১৮ দিন কারাগারে থাকার পর জুলাই মাসে মুক্তি পান। সিমন্স ও ডন রবার্ট নামের আরেকজনকে এক হত্যা মামলায় ১৯৭৫ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আগের বছর ওকলাহোমার এডমন্ডে ডাকাতির সময় মদের দোকানের ৩০ বছর বয়সের এক কর্মী নিহত হওয়ার মামলায় তাদের দায়ী করে এ সাজা দেওয়া হয়েছিল। পরে তাদের সাজা কমিয়ে যাবজ্জবীবন কারাদণ্ড দেওয়া হয়।

সিমন্স ও রবার্টসকে কেবল একজন কিশোর গ্রাহকের সাক্ষাৎকারের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ওই কিশোর সেখানে গুলিবিদ্ধ হওয়ার পর প্রাণে বেঁচে যায়।

উভয় ব্যক্তি তাদের বিচার চলাকালে দাবি করেছিল যে মদের দোকানের ওই কর্মীকে হত্যা করার সময় তারা ওকলাহোমাতেই ছিল না। দীর্ঘ সময় পর এ মামলার ব্যাপারে মঙ্গলবার ওকলাহোমা কাউন্টি জেলা আদালতে শুনানিতে সিমন্সকে নির্দোষ ঘোষণা করা হয়।

সিমন্স সাংবাদিকদের বলেন, ‘আজ এমন একটি দিন, যে দিনের জন্য আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম। অবশেষে আমরা বলতে পারি আজ ন্যায় বিচার হয়েছে।’

দি ন্যাশনাল রেজিস্ট্রি অব এক্সানেশনস জানায়, সিমন্সের সঙ্গে কারাদণ্ডপ্রাপ্ত আসামি রবার্টস ২০০৮ সালে জেল থেকে মুক্তি পায়। সিমন্স এখন ক্ষতিপূরণ পেতে পারে।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত