আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মসজিদের সামনে ইমামকে গুলি করে হত্যা

মসজিদের সামনে ইমামকে গুলি করে হত্যা

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউ জার্সিতে একটি মসজিদের সামনে গুলি করে এক ইমামকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার নিউআর্ক এলাকায় একটি মসজিদের পাশে হাসান শরিফ নামের ওই ইমামকে কয়েক দফায় গুলি করা হয়। নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল এ তথ্য জানিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল ম্যাট প্ল্যাটকিন বলেন, মসজিদের পাশে গুলিবিদ্ধ হন হাসান শরিফ। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

প্ল্যাটকিন আরও বলেন, ‘আমরা এখনো এ হামলার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানি না। তবে এখন পর্যন্ত যেসব আলামত সংগ্রহ করা হয়েছে, তাতে এটিকে বিরোধপূর্ণ কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। এটিকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলেও মনে হয়নি।’

নিউ জার্সিতে তিন লাখ মুসলিম আমেরিকানের বসবাস।
ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে মুসলিম ও ইহুদিবিদ্বেষী হামলার ঘটনা বাড়তে দেখা গেছে।

এসেক্স কাউন্টির কৌঁসুলি টেড স্টিফেনস বলেন, ইমাম হাসান শরিফের শরীরে একাধিক গুলির দাগ রয়েছে।  

এ হামলাকে ‘জঘন্য অপরাধ’ উল্লেখ করে স্টিফেনস আরও বলেন, ‘আমরা ইমামের পরিবারের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।’

এর আগে যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তাবিষয়ক প্রশাসন (টিএসএ) নিশ্চিত করেছে, শরিফ ২০১৬ সাল থেকে নিউআর্ক বিমানবন্দরে নিরাপত্তাকর্মী (সিকিউরিটি স্ক্রিনার) হিসেবে কর্মরত ছিলেন।

যে মসজিদের সামনে হাসান শরিফ গুলিবিদ্ধ হয়েছেন, সেটির নাম মসজিদ মুহাম্মদ-নিউআর্ক। এটি দোতলা ভবন। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) নিউ জার্সি শাখা প্রকাশিত ছবিতে দেখা গেছে, মসজিদটির সামনে পুলিশের গাড়ি মোতায়েন করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত