আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

৬৫ বছর পর পাওয়া গেল হারিয়ে যাওয়া মানিব্যাগ

৬৫ বছর পর পাওয়া গেল হারিয়ে যাওয়া মানিব্যাগ

ছবিঃ এলএবাংলাটাইমস

পুরোনো জিনিসের সঙ্গে কত স্মৃতিই না জড়িয়ে থাকে। আর বহু বছর আগে হারিয়ে যাওয়া কোনো কিছু যদি খুঁজে পাওয়া যায়, তাহলে তো বাড়তি আনন্দ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে ঘটেছে এমনই এক ঘটনা। শহরটিতে একটি সিনেমা হলে খুঁজে পাওয়া গেছে ৬৫ বছরের পুরোনো একটি মানিব্যাগ।

আটলান্টার ওই সিনেমা হলে সংস্কারের কাজ চলছিল। তখন একটি দেয়ালের পেছনের স্থান থেকে মানিব্যাগটি উদ্ধার করেন শ্রমিকেরা। এরপর সেটি তুলে দেওয়া হয় হলের মালিক ক্রিস এসকোবারের কাছে।

ক্রিস এসকোবারের ধারণা, মানিব্যাগটি কেউ সিনেমা হলে হারিয়ে ফেলেছিলেন। কারণ, সেটি যেখানে পাওয়া গেছে, সেখানে দর্শকদের হারিয়ে ফেলা জিনিসগুলো রেখে দেওয়া হতো। তবে পরে সংস্কারের কারণে ওই স্থান চোখের আড়ালে চলে যায়।

‘মানিব্যাগটি অতীতে ফিরে যাওয়ার একটি উপায়। আমাদের মনে হলো, এই মানিব্যাগের প্রকৃত মালিক হয়তো হলের আশপাশের এলাকাতেই থাকতেন। একবার ভাবুন তো, তাঁদের খুঁজে বের করাটা কেমন হবে?’

হ্যাঁ, এসকোবার প্রকৃত মালিকের খোঁজ করেছিলেন। তাঁর নাম–ঠিকানাও পেয়েছেন। জানা যায়, মানিব্যাগের মালিকের নাম ফলি কালব্রেথ। তবে দুভার্গ্যের বিষয় হলো, ২০০৫ সালে ৮৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।

শেষ পর্যন্ত ফলি কালব্রেথের ৭১ বছর বয়সী মেয়ে থিয়া কালব্রেথ চেম্বারলেনের হাতে ওই মানিব্যাগ তুলে দেন এসকোবার। তিনি জানিয়েছেন, তাঁর মা ১৯৫৮ সালে মানিব্যাগটি হারিয়ে ফেলেছিলেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ছয় বছর। খুঁজে পাওয়ার পর মানিব্যাগটিতে তাঁদের পরিবারের পুরোনো কিছু ছবি, একটি লাইব্রেরি কার্ড ও লটারির টিকিট পাওয়া গেছে।

সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে চেম্বারলেন বলেন, ‘মানিব্যাগটি হাতে পেয়ে কতটা হতবাক হয়েছিলাম, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত