আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের প্রার্থী মনোনীত হওয়া মানেই বাইডেনের জয়: নিকি হ্যালি

ট্রাম্পের প্রার্থী মনোনীত হওয়া মানেই বাইডেনের জয়: নিকি হ্যালি

ছবিঃ এলএবাংলাটাইমস

ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে রিপাবলিকান ভোটারদের সতর্ক করেছেন তাঁর প্রতিপক্ষ নিকি হ্যালি। তিনি বলেছেন, বিতর্কিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রার্থী মনোনীত করা মানে জো বাইডেনের জয়।

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে গতকাল মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে দলীয় ভোট (প্রাইমারি) হয়। এ ভোটে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর হ্যালিকে হারিয়েছেন ট্রাম্প।

নিউ হ্যাম্পশায়ারে জয়ের মধ্য দিয়ে ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আবার মনোনয়ন পাওয়ার কাছাকাছি রয়েছেন। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়বেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প রিপাবলিকান পার্টির মনোনয়ন পেলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সঙ্গে তাঁর লড়াই হবে।

নিউ হ্যাম্পশায়ারে হারের পর হ্যালি তাঁর দলীয় প্রতিপক্ষ ট্রাম্প থেকে রিপাবলিকান ভোটারদের দূরে থাকার বিষয়ে সতর্ক করার চেষ্টা করেন।

হ্যালি হারবেন—মার্কিন গণমাধ্যমগুলোর এমন পূর্বাভাসের পর নিউ হ্যাম্পশায়ারে এক অনুষ্ঠানে তিনি বলেন, মার্কিন রাজনীতিতে সবচেয়ে জঘন্য গোপন কথাটি হলো, ডেমোক্রেটিক পার্টি আসলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করতে মরিয়া হয়ে আছে।

হ্যালি বলেন, ট্রাম্পের প্রার্থী মনোনীত হওয়া মানেই বাইডেনের জয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিউ হ্যাম্পশায়ারের ভোটে ট্রাম্পের কাছে হেরে গেলেও হ্যালি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত