আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

শাহজালাল বিমানবন্দরে ১ লাখ ডলারসহ যুক্তরাষ্ট্রের দুই নাগরিক আটক

শাহজালাল বিমানবন্দরে ১ লাখ ডলারসহ যুক্তরাষ্ট্রের দুই নাগরিক আটক

ছবিঃ এলএবাংলাটাইমস

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকা সমমানের মার্কিন ডলারসহ দুইজনকে আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। আটক মোহাম্মদ জসিম উদ্দিন (৩৯) ও মোহাম্মদ রেজাউল (৫৯) বাংলাদেশি বংশোদ্ভূত ওই দুই মার্কিন নাগরিক। 

বিমানবন্দরের ৫ নং আইএনএস গেটের স্ক্যানিং থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে তাঁদের আটক করা হয়। 

‘বিমানবন্দরের প্রি-বোর্ডিং চেকে দুই জনকে ১ লাখ মার্কিন ডলারসহ আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। তাঁরা এসব ডলার বহনের কোনো অনুমতি দেখাতে পারেনি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

বিমানবন্দরের পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘আটককৃতরা কাতার এয়ারওয়েজের কিউআর–৬৪১ ফ্লাইটে দোহা যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন।’ 

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘বহির্গামী ওই দুই যাত্রীকে দুপুরে আটক করা হয়েছে। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।’ 

তিনি বলেন, ‘মানিলন্ডারিংয়ের অভিযোগে তাঁদের স্ক্যানিংয়ের সময় ধরা হয়। পরে কাস্টমসের অ্যান্টি মানিলন্ডারিং টিম গিয়ে উদ্ধার করে। তাঁদের কাছ থেকে ১ লাখ মার্কিন ডলার জব্দ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ টাকা।’ 

কাস্টমস কর্মকর্তা মামুন আরও বলেন, ‘এ ঘটনায় বিমানবন্দর থানায় মানিলন্ডারিংয়ের অভিযোগে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত