আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জো বাইডেনের কড়া হুঁশিয়ারি

জো বাইডেনের কড়া হুঁশিয়ারি

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। গাজায় ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপরও হামলার পরিমাণ বেড়েছে। তবে যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটলো।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা অন্তত তিনজন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। তবে স্কাই নিউজের প্রতিবেদনে ৩৪ জন আহতের তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার পর কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এ হামলার জন্য ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন। তিনি বলেছেন, যদিও তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে তবে এ হামলা চালিয়েছে ইরাক ও সিরিয়ায় সক্রিয় ইরান সমর্থিত মৌলবাদি গোষ্ঠী।

এসময় তিনি সতর্ক করে বলেন, কোনো সন্দেহ নেই, আমরা দায়ীদের আমাদের পদ্ধতিতে জবাবদিহির আওতায় আনবো।

এদিকে এপির প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে কয়েক হাজার মার্কিন সেনার অবস্থান রয়েছে। অন্তত তিন হাজার সেনা দেশটিতে আছে। এ ছাড়া গাজায় যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জর্ডানে মার্কিন সেনাদের হামলার লক্ষ্যবস্তু করা হলো বলে খবরে বলা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে এখন পর্যন্ত হতাহত সেনাদের আহতের ধরণ সম্পর্কে কিছু জানায়নি বলে স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। তবে জর্ডানে মার্কিন সেনা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত