আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কৃষ্ণাঙ্গ নাগরিকদের অধিকারের প্রতি সমর্থন জানাতে ট্রাম্প ব্যর্থ: বাইডেন

কৃষ্ণাঙ্গ নাগরিকদের অধিকারের প্রতি সমর্থন জানাতে ট্রাম্প ব্যর্থ: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কৃষ্ণাঙ্গ নাগরিকদের অধিকারের প্রতি সমর্থন জানাতে ট্রাম্প ব্যর্থ হয়েছেন। সাবেক এ প্রেসিডেন্ট মার্কিন অর্থনীতি ও গণতন্ত্রের জন্য হুমকি। রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এমন আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন তিনি।

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাইডেনের সম্ভাব্য প্রতিপক্ষ হওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন ট্রাম্প। গতকাল সাউথ ক্যারোলিনায় ডেমোক্র্যাটদের সমর্থন জোরদারের অংশ হিসেবে অঙ্গরাজ্যটি সফরে যান বাইডেন। অঙ্গরাজ্যটি কৃষ্ণাঙ্গ ভোটারদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে একটি নৈশভোজেও অংশ নেন বাইডেন।

নৈশভোজের সময় দেওয়া বক্তব্যে বাইডেন বলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় কৃষ্ণাঙ্গসহ বিপুলসংখ্যক মার্কিন নাগরিককে সহযোগিতা করতে পেরেছেন। যেমন হোয়াইট হাউজে কর্মকর্তা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বৈচিত্র্য রাখা হয়েছে, ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের কলেজ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানগুলোতে বড় বিনিয়োগ করেছেন, ইনসুলিনের খরচ কমিয়েছেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারীকে নিয়োগ দিয়েছেন।

বাইডেন বলেছেন, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রাখা হয়েছে। তবে বাইডেন যখন কথা বলছিলেন, তখন বিক্ষোভকারী ব্যক্তিদের হট্টগোলের কারণে তিন দফায় তা বাধাগ্রস্ত হয়। বিক্ষোভকারী ব্যক্তিরা ইসরাইলের সঙ্গে বাইডেনের সুসম্পর্ক নিয়ে ক্ষুব্ধ। ফিলিস্তিনে ইসরাইলি হামলার বিরুদ্ধে তারা বিক্ষোভ করেন। নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটদের জয় পাওয়ার সম্ভাবনা কম। তবে বাইডেন আশা করেন, সাউথ ক্যারোলিনার দিকে মনোযোগী হলে ডেমোক্র্যাটদের প্রতি কৃষ্ণাঙ্গদের সমর্থন বাড়বে। বাইডেন মনে করেন, ২০২০ সালের নির্বাচনের মতো এবারের নির্বাচনেও একই ফল আসবে। তিনি বলেন, ট্রাম্প আজকাল কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তিনি মনে হচ্ছে, নিকি হ্যালি আর ন্যান্সি পেলোসির মধ্যে পার্থক্য করতে পারছেন না।

যা বললেন ট্রাম্প :যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ২০ বছর আগের চেয়ে এখন বেশি প্রাণবন্ত বোধ করছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের বয়স নিয়ে রিপাবলিকান পার্টির আরেক মনোনয়নপ্রার্থী নিকি হ্যালির সাম্প্রতিক আক্রমণ ও মৌখিক প্রমাদের প্রতিক্রিয়ায় ট্রাম্প শনিবার এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের বোধশক্তিগত একটি পরীক্ষা নেওয়া উচিত। ধারণা করা হচ্ছে, ট্রাম্প তার রিপাবলিকান প্রতিপক্ষ হ্যালির মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন। ট্রাম্পের (৭৭) বয়সের প্রসঙ্গ টেনে বিভিন্ন সময় নেতিবাচক মন্তব্য করেছেন হ্যালি। ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে আগামী ৮ ফেব্রুয়ারি নেভাদায় ককাস হবে। এই ভোট সামনে রেখে অঙ্গরাজ্যটিতে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোয় হ্যালি অভিযোগ করে আসছেন যে, ট্রাম্প ওলটাপালটা বলছেন। এই বয়সে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সক্ষমতা নেই। তাই তাকে মনোনীত করা উচিত ভোটারদের।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত