আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পার্টির মনোনয়নে দলের ওপর ক্ষোভ নিকি হ্যালির

পার্টির মনোনয়নে দলের ওপর ক্ষোভ নিকি হ্যালির

ছবিঃ এলএবাংলাটাইমস

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে থাকা নিকি হ্যালি ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে তাঁর নির্বাচনী প্রচার নিয়ে সৎ না থাকায় দলের নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, সাউথ ক্যারোলাইনায় মনোনয়নদৌড়ে যদি ট্রাম্পের সঙ্গে হেরেও যান, তাহলেও পিছু হটবেন না। তিনি তাঁর লড়াই চালিয়ে যাবেন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে আছেন ট্রাম্প ও হ্যালি। এই দৌড়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর হ্যালি। তবে লড়াইয়ে হ্যালির চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তাঁর প্রশাসনে কাজ করেছিলেন হ্যালি। তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। গত রোববার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলেন নিকি। তিনি বলেন, রিপাবলিকান দলের মনোনয়ন লড়াই যতই সামনে এগোচ্ছে, সাবেক প্রেসিডেন্ট ততই লাগামহীন হয়ে পড়ছেন।

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে আইওয়া ককাসে তৃতীয় হন, আর নিউ হ্যাম্পশায়ারে দ্বিতীয় হন। এবার ভোট হবে সাউথ ক্যারোলাইনায়। এখানকার গভর্নর ছিলেন হ্যালি।

২৪ ফেব্রুয়ারি এখানে ভোটের আগে হ্যালির চেয়ে অনেক এগিয়ে আছেন ট্রাম্প। তবে হ্যালি বলেছেন, ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতা করতে তাঁর ঘরের মাঠে জেতার দরকার নেই। তিনি বলেন, ‘আমার দরকার আমি এগিয়ে চলেছি, এটাই দেখানো দরকার। নিউ হ্যাম্পশায়ারের চেয়ে সাউথ ক্যারোলাইনায় ভালো করেছি, সে গতি দেখানো বেশি প্রয়োজন।’

ইতোমধ্যে রিপাবলিকান দলের বড় নেতারা ট্রাম্পের পক্ষে তাঁদের সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন।

এলএবাংলাটাইমস/এসএ/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত