আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আবার হাসপাতালে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আবার হাসপাতালে

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে আবার হাসপাতালে নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

সম্ভাব্য মূত্রাশয়সংক্রান্ত সমস্যার উপসর্গ দেখা দেওয়ায় এবার অস্টিনকে হাসপাতালে নেওয়া হলো।

সপ্তাহ কয়েক আগেই অস্টিনকে হাসপাতালে থাকতে হয়েছিল। তবে তখন তিনি তাঁর হাসপাতালে থাকার বিষয়টি বিতর্কিতভাবে গোপন রেখেছিলেন।

প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার জন্য গত ডিসেম্বরের পর জানুয়ারিতেও জনসাধারণের দৃষ্টি থেকে কার্যকরভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন অস্টিন।

অস্টিন প্রাথমিকভাবে তাঁর রোগ শনাক্ত ও চিকিৎসা উভয় বিষয় প্রেসিডেন্ট জো বাইডেনসহ সরকারের বাকিদের কাছ থেকে গোপন রেখেছিলেন।

৭০ বছর বয়সী অস্টিনকে গতকাল রোববার বিকেলে হাসপাতালে পাঠানো হয়। এবার তাঁকে হাসপাতালে পাঠানোর প্রায় দুই ঘণ্টা পর বিষয়টি জনসাধারণকে জানানো হয়।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রেস সেক্রেটারি প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, সামরিক বাহিনী, হোয়াইট হাউস ও কংগ্রেসের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।

অস্টিনকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়ে।

বিবৃতিতে বলা হয়, বিষয়টি প্রতিরক্ষা উপমন্ত্রী ও মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে জানানো হয়েছে। এ ছাড়া হোয়াইট হাউস ও কংগ্রেসকে তা অবহিত করা হয়েছে।

অস্টিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কি না কিংবা ভর্তি করা হলে তিনি কত দিন সেখানে থাকবেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

তবে রাইডার তাঁর বিবৃতিতে উল্লেখ করেছেন যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী শ্রেণিবদ্ধ (গোপনীয়) যোগাযোগব্যবস্থা তাঁর সঙ্গে নিয়ে এসেছেন। তিনি তাঁর দাপ্তরিক কাজ ও দায়িত্ব পালন করে যাবেন।

আগের বার হাসপাতালে থাকার তথ্য গোপন রাখায় ব্যাপক রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছিলেন অস্টিন। এ জন্য চলতি মাসের শুরুর দিকে তিনি ক্ষমা চান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত