আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ওয়াশিংটনে ৩৮তম ফোবানা সম্মেলনের প্রস্তুতি পর্ব শুরু

ওয়াশিংটনে ৩৮তম ফোবানা সম্মেলনের প্রস্তুতি পর্ব শুরু

ফোবানার সাংগঠনিক ও আইনী কাঠামো এবং সুশাসন নিয়ে আলোচনা করছেন এবারের ফোবানা সম্মেলনের চেয়ারপার্সন এটর্ণী মোহাম্মদ আলমগীর

আগামী ২৯-৩০শে আগস্ট ও ১লা সেপ্টেম্বর ওয়াশিংটন মেট্রো ডিসিতে অনুষ্ঠিতব্য উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সর্ববৃহৎ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৮তম সম্মেলনের সৃচনাপর্ব শুরু হয়েছে।

গতকাল শনিবার ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এই সূচনাপর্ব শুরু হয়।

অনুষ্ঠানে আসন্ন সম্মেলনের বিভিন্ন কমিটি গঠন ও তহবিল সংগ্রহের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ঘোষণাও প্রদান করা হয়।

এবারের সম্মেলনের মূখ্য সমন্ময়ক এন্থনী পিউস গোমেজ জানান, এবারের সম্মেলনে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, ফোবানা বইমেলা, সাহিত্য আসর, বিজ্ঞান মেলা, হস্তশিল্প মেলা, যুবমেলা, বিজনেস লাঞ্চসহ বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের প্রায় ৭০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবারের সম্মেলনে অংশগ্রহণ করছে। বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) এবারের সম্মেলন আয়োজন করছে।

এবারের ফোবানা সম্মেলনের চেয়ারপার্সন এটর্ণী মোহাম্মদ আলমগীর তার সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের আইনী কাঠামো ও সুশাসন তুলে ধরে আসন্ন সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের সকল প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা কামনা করেন!

ফোবানা সম্মেলন-২০২৪ এর হোস্ট কমিটির সদস্য তাসকিন বিনতে সিদ্দিক ও ফোবানা কেন্দ্রীয় কমিটির নির্বাহী সচিব আবীর আলমগীরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান রোকেয়া হায়দার, একই বিভাগের ব্যবস্থাপনা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সরকার কবির উদ্দিন, বিশিষ্ট নাট্য ও নৃত্যশিল্পী লায়লা হাসান, বৈশিষ্ট্য লোকহিতৈষী ব্যক্তিত্ব মাজহারুল হক, ডব্লিউইউএসটি এর চ্যাঞ্চেলর আবুবকর হানিপ, সাবেক চেয়ারপার্সন রেহান রেজা, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী, কোষাধ্যক্ষ প্রিয়লাল কর্মকার, হোস্ট কমিটির সভাপতি নুরুল আমিন, বাগডিসি'র প্রেসিডেন্ট ও সম্মেলনের আহ্বায়ক রুকসানা পারভীন প্রমুখ। মেম্বর সেক্রেটারি আবু রুমি, ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান কচি খান, কোষাধ্যক্ষ ফকরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এলএবাংলাটাইমস/এনএইচ

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত