আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব হুমকির মুখে: মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব হুমকির মুখে: মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা

ছবিঃ এলএবাংলাটাইমস

বর্তমান বিশ্বব্যবস্থা ক্রমশ নাজুক হচ্ছে। আর তা যুক্তরাষ্ট্রের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে মার্কিন প্রশাসনকে সতর্ক করেছে।

বৈশ্বিক পরিসরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিবিষয়ক ওই প্রতিবেদনে সাবধান করা হয়েছে যে চীন, ইরান ও রাশিয়া বর্তমান আন্তর্জাতিক বিধিবিধানভিত্তিক বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে।যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলের সামগ্রিক উপলব্ধি প্রতিফলিত হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ক্রমবর্ধবান ভঙ্গুর বিশ্বব্যবস্থার মুখোমুখি হচ্ছে। বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতায় এ ব্যবস্থা নাজুক হচ্ছে। তা ছাড়া আন্তঃ‍দেশীয় চ্যালেঞ্জ ও আঞ্চলিক সংঘাতও এর পেছনের কারণ হিসেবে দেখা দিয়েছে।

চীন ও রাশিয়ার হুমকির আলোকে ওই প্রতিবেদনে ইউক্রেনে রুশ অভিযানের বিষয়টি তুলে ধরা হয়েছে। গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের সংঘাত বড় পরিসরে ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়েও কথা বলা হয়েছে তাতে।

উচ্চাভিলাষী ও উদ্বিগ্ন চীন, সংঘাতপ্রবণ রাশিয়া, আঞ্চলিক কিছু শক্তি—যেমন ইরান এবং আরও সক্ষম কিছু অরাষ্ট্রীয় গোষ্ঠী বিশ্বব্যবস্থার নিয়মনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। একই সঙ্গে বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বও চ্যালেঞ্জের মুখে পড়েছে।গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বে নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এভ্রিল হেইন্স। তিনি বলেন, আঞ্চলিক কোনো ঘটনা কীভাবে আরও বড় কিছুতে পরিণত হওয়ার, এমনকি বৈশ্বিকভাবে প্রভাব ফেলার আশঙ্কা সৃষ্টি করতে পারে, তার স্পষ্ট উদাহরণ গাজা সংকট।

ফিলিস্তিনের শিশুদের বিষয়ে জানতে চাওয়া হলে এভ্রিল হেইন্স বলেন, বাস্তবতা হলো সেখানে শিশুরা অনাহারে রয়েছে। উপত্যকাটিতে তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছাচ্ছে না। এ কারণে তারা অপুষ্টিতে ভুগছে। যুদ্ধবিরতি ছাড়া সেখানে কার্যকরভাবে মানবিক সহায়তা পৌঁছানো খুবই কঠিন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত