আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক

ছবিঃ এলএবাংলাটাইমস

টিকটক নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি বিল পাস হয়েছে। বুধবার এই বিল পাসের ফলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটি।

চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ছেড়ে দেওয়ার জন্য ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। তা না হলে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যেতে পারে টিকটক।

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিপুল ভোটে এই বিলটি পাস হয়। বিলটি এখন সিনেটের অনুমোদন পেতে হবে। পরে প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে এটি আইনে পরিণত হবে।

টিকটকের ওপর চীনের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা উদ্বিগ্ন। কারণ এটির মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স বেইজিংভিত্তিক। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয়, কারণ প্রতিষ্ঠানটি চীনের কর্মকর্তাদের কাছে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে।

বিলটি উত্থাপনকারীদের মধ্যে অন্যতম রিপাবলিকান সদস্য মাইক গল্লাগহার। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রণ করে কিংবা তাদের মালিকানাধীন এমন কোনো প্রভাবশালী সংবাদ প্ল্যাটফরমের বিষয়ে ঝুঁকি নেবে না যুক্তরাষ্ট্র।

তবে টিকটক নিয়ন্ত্রকদের আশ্বস্ত করার চেষ্টা করছে যে, যুক্তরাষ্ট্রের ১৫ কোটি ব্যবহারকারীর ডেটা চীনের বাইটড্যান্স কর্মীদের কাছ থেকে যেন বন্ধ করা হয় তা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে তারা।

গত জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নালের একটি তদন্তে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে টিকটক এবং চীনের বাইটড্যান্সের মধ্যে অনানুষ্ঠানিকভাবে ডাটা শেয়ার করার সিস্টেমটি ‘ত্রুটিপূর্ণ’ ছিলো। এর ফলে উল্লেখযোগ্য ব্যক্তিদের তথ্যও অরক্ষিত হয় পড়েছিল। যেমন চীনের বাইটড্যান্স কর্মীরা তাদের উত্সগুলো খুঁজে বের করার জন্য একজন সাংবাদিকের তথ্যে প্রবেশ করেছিল, যা উদ্বেগ সৃষ্টি করেছে।

বুধবার ভোটের পরে টিকটকের একজন মুখপাত্র এই বিলে ‘নিষেধাজ্ঞার’ মাধ্যমে পথ রুদ্ধ করে দেওয়ায় আইনপ্রণেতাদের অভিযুক্ত করেছেন। এটিকে তারা ‘গোপন’ প্রক্রিয়া বলে অভিহিত করেছেন

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত