আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিশ্বের সবচেয়ে বড় রেডউড কোন দেশে বেশি

বিশ্বের সবচেয়ে বড় রেডউড কোন দেশে বেশি

ছবিঃ এলএবাংলাটাইমস

বিশ্বের সবচেয়ে বড় গাছ জায়ান্ট রেডউড। এগুলোর মূল জন্মস্থল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। প্রায় ১৬০ বছর আগে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে জায়ান্ট রেডউডগাছ যুক্তরাজ্যে নেওয়া হয়। নতুন এক গবেষণা বলছে, এখন ক্যালিফোর্নিয়ার চেয়েও যুক্তরাজ্যে এ গাছের সংখ্যা অনেক বেশি।

ব্রিটিশ গবেষকেরা বলছেন, এখন যুক্তরাজ্যে এ ধরনের বিশালাকার গাছের সংখ্যা পাঁচ লাখ। আর ক্যালিফোর্নিয়ায় এমন গাছ আছে ৮০ হাজার।

তবে দৈর্ঘ্যের দিক থেকে যুক্তরাজ্যের গাছগুলো এখনো ক্যালিফোর্নিয়ার গাছগুলোকে ছাপিয়ে যেতে পারেনি। ক্যালিফোর্নিয়ায় এসব গাছ ৯০ মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছেছে। তবে যুক্তরাজ্যে এসব গাছের মধ্যে সবচেয়ে দীর্ঘকায় গাছের উচ্চতা ৫৪ দশমিক ৮৭ মিটার।

এর একটি কারণও আছে। যুক্তরাজ্যের গাছগুলোর বয়স এখনো অনেক কম। জায়ান্ট রেডউডগাছের আয়ু ২ হাজার বছরের বেশি। সেদিক থেকে যুক্তরাজ্যের গাছগুলোর বেড়ে ওঠার জন্য আরও অনেক সময় আছে।

জায়ান্ট রেডউডসগাছ প্রথম যুক্তরাজ্যে আনা হয় ভিক্টোরীয় যুগে। তখন এগুলোকে মর্যাদার প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। সাধারণত সম্পদশালীদের বাসভবন এলাকায় এ ধরনের গাছ রোপণ করা হয়েছিল। তবে এখন যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় এর অস্তিত্ব চোখে পড়ে।

কীভাবে বিশালাকারের গাছগুলো যুক্তরাজ্যে খাপ খাইয়ে নিয়েছে, তা জানতে গবেষণার উদ্যোগ নেওয়া হয়। বিজ্ঞানীরা গবেষণার জন্য নমুনা হিসেবে ওয়েকহার্স্ট, আরগিলশায়ারের বেনমোর বোটানিক গার্ডেন, স্কটল্যান্ড এবং এসেক্সের হ্যাভারিং কান্ট্রি পার্কের প্রায় পাঁচ হাজার গাছকে নমুনা হিসেবে নেওয়া হয়েছিল।

কিছুসংখ্যক গাছের উচ্চতা ও আয়তন মাপতে তাঁরা লেজার স্ক্যানার ব্যবহার করেছেন। এই প্রক্রিয়ায় গাছ না কেটে মাপজোখ করা যায়।

গবেষকেরা দেখেছেন, জন্মস্থান সিয়েরা নেভাদার পার্বত্য এলাকায় গাছগুলো যে গতিতে বেড়ে ওঠে, সে একই গতিতে এগুলো বেড়ে উঠছে। গবেষক ফিল উইলকেস বলেন, গাছগুলোকে দেখে মনে হয়েছে এগুলো যুক্তরাজ্যের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘এগুলো যখন ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠে, তখন এগুলো সেখানে আপনাদের ধারণার চেয়েও বেশি শীতল ও আর্দ্র পরিবেশে বেড়ে ওঠে। আমাদের এখানকার জলবায়ু পরিস্থিতি একই রকমের। এখানকার আবহাওয়া অত্যন্ত আর্দ্র। আর বেড়ে ওঠার জন্য এগুলোর (জায়ান্ট রেডউড) আর্দ্রতা প্রয়োজন হয়।’

ক্যালিফোর্নিয়াতে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক আশ্চর্যের জায়গাগুলো হুমকির মধ্যে আছে। উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার কারণে এগুলোর টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তা ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন দাবানলের ঘটনা ঘটছে।

এ গবেষণার সঙ্গে সম্পৃক্ত বিজ্ঞানীরা মনে করেন, জায়ান্ট রেডউডের বন তৈরি করার মধ্য দিয়ে বায়ুমণ্ডলে যে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ উল্লেখজনক মাত্রায় কমে যাবে—বিষয়টা এমন নয়। তবে বিভিন্ন গাছের পাশাপাশি এটিকে রোপণ করা হলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এটি ভূমিকা রাখতে পারে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত