আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিড়ালের ছবি দিলে জরিমানা মাফ

বিড়ালের ছবি দিলে জরিমানা মাফ

ছবিঃ এলএবাংলাটাইমস

গ্রন্থাগারের বই বা অন্য কিছু হারিয়ে ফেললে বা নষ্ট করলে সাধারণত জরিমানা হয়। অনেকে জরিমানার ভয়ে গ্রন্থাগারে আর যান না। এই পাঠকদের ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ওরচেস্টার পাবলিক লাইব্রেরি এক অভিনব প্রস্তাব দিয়েছে। বলেছে, এ ধরনের পাঠকেরা নগদ অর্থের পরিবর্তে কোনো বিড়ালের ছবি জমা দিলে জরিমানা মওকুফ করা হবে। এ সুযোগ এক মাসের জন্য।

পাঠাগার কর্তৃপক্ষ এ উদ্যোগের নাম দিয়েছে ‘মার্চ মিউনেস’। ওরচেস্টার পাবলিক লাইব্রেরির নির্বাহী পরিচালক জনসন হোমার এনবিসি বোস্টনকে বলেন, ‘নিজের বিড়াল না থাকলে আপনি একটি ছবি এঁকে আনতে পারেন। এটি দেখতে বাঘ বা সিংহের মতো বড় আকৃতির হলেও অসুবিধা নেই। আমরা সেগুলো দেখতে উৎসুক হয়ে আছি।’

গ্রন্থাগার কর্তৃপক্ষ বলেছে, কর্মকর্তারা দেখলেন, করোনা মহামারি শুরুর পর থেকে অল্প বয়সী অনেকের অনেক জরিমানা জমে গেছে, তখনই তারা এ উদ্যোগের কথা ভাবেন।

কর্তৃপক্ষ বলছে, এই প্রস্তাবে বেশ ভালোই সাড়া পাওয়া গেছে। মাসের প্রথম পাঁচ দিনে চার শতাধিক পাঠকের জরিমানা পরিশোধ হয়ে গেছে।

গ্রন্থাগারের ওয়েবসাইট জানিয়েছে, ‘এই উদ্যোগ শুধু বিড়ালের ছবির মধ্যে সীমাবদ্ধ নয়; আমরা শুধু বিড়ালের ছবি নেব—এমনটা নয়। আপনি চাইলে কুকুর, র‍্যাকুন, অরকা, ক্যাপিবারা বা অন্য যেকোনো প্রাণীর সত্যিকার ছবি বা আঁকা ছবি দেখাতে পারেন।’

গ্রন্থাগারের ওয়েবসাইটে বলা হয়, ‘আমরা চাই আপনি পাঠাগারে ফিরে আসুন। তাই হারিয়ে ফেলা বা নষ্ট করা বইয়ের জন্য আপনার যে জরিমানা হয়েছে, তা মওকুফে এক মাসের সুযোগ দিচ্ছি।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত