আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

সন্তানের জন্মতারিখ দিয়ে লটারি জিতলেন মা

সন্তানের জন্মতারিখ দিয়ে লটারি জিতলেন মা

ছবিঃ এলএবাংলাটাইমস

লটারি কিনতে গেলে মানুষ কত কিছু মাথায় রেখে পছন্দের নম্বর বাছাই করে। অনেকের মধ্যে কাজ করে কুসংস্কার। নানা কারণে কেউ কেউ সেই নম্বরটিকে তার সৌভাগ্যের প্রতীক মনে করে। এক মা এই লটারির নম্বর বাছাই করতে গিয়ে সন্তানের জন্মতারিখের সংখ্যাগুলোকে বেছে নেন। এই মা এখন ‘লাকি মম’ নামে পরিচিতি পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ইলিনয় লটারিস লাকি ডে লোটো জ্যাকপট জিতে নেন সম্প্রতি এই মা। লটারিতে সন্তানের জন্মতারিখ ব্যবহার করে জিতেছেন ১৪ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা। ভোরবেলা তিনি যখন এই লটারি জয়ের খবর পান, তখন তিনি কোলের শিশুকে ঘুম পাড়াচ্ছেন।

এই মায়ের বরাত দিয়ে লটারি প্রতিষ্ঠানটি একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, ‘আমার বাচ্চাটি কাঁদতে কাঁদতে জেগে উঠল। এরপর তাকে আবার বিছানায় নেওয়ার পর আমার ঘুম আসছিল না। তাই সময় কাটাতে আমি আমার মুঠোফোনে লটারির অ্যাপটি খুলি। দেখলাম, আমি ১৪ লাখ ডলার জিতেছি, কিছুতেই বিশ্বাস হচ্ছিল না।’

ওই মা বলেন, ‘আমি এখানে–সেখানে লাকি ডে লোটো খেলি। এবং যখনই এই লটারি কিনি, সব সময় সন্তানদের জন্মতারিখের সংখ্যাগুলোকে আমার জন্য সৌভাগ্যের বলে মনে করেছি।’ ৬ মার্চ লটারির ড্র হয়। বিজয়ী নম্বরগুলো ছিল ৬, ৮, ১৬, ১৭ ও ২০।

এই ভাগ্যবতী মা মজার একটি ঘটনার স্মৃতিচারণা করে বলেন, ‘লটারি জেতার পর আমি স্বামীকে জিজ্ঞেস করলাম, তুমি কি জানতে চাও, কোন সন্তানের জন্মতারিখ দিয়ে লটারি জিতেছি?’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত