আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

‘গণিতের নোবেল’ অ্যাবেল পুরস্কার পেলেন মাইকেল তালাগ্র্যান্ড

‘গণিতের নোবেল’ অ্যাবেল পুরস্কার পেলেন মাইকেল তালাগ্র্যান্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

এ বছর গণিত দুনিয়ার নোবেল পুরস্কারখ্যাত অ্যাবেল পুরস্কার পেয়েছেন ফরাসি গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড। গতকাল বুধবার নরওয়েজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস সম্মানজনক এ পুরস্কারের জন্য ৭২ বছর বয়সী মাইকেল তালাগ্র্যান্ডের নাম ঘোষণা করেছে। সম্ভাব্যতা তত্ত্বে গবেষণার স্বীকৃতি হিসেবে মাইকেল তালাগ্র্যান্ডকে এ পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে মাইকেল তালাগ্র্যান্ড বলেন, ‘কখনোই ভাবিনি আমি এ পুরস্কার পাব। এই খবর আমার জন্য অবিশ্বাস্য। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে ভিনদেশি যান নামতে দেখলেও আমি এত অবাক হতাম না।’

মাইকেল তালাগ্র্যান্ড ফ্রেঞ্চ ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চে কর্মজীবন শুরু করেন। সম্ভাব্যতার নিয়ে কার্যকর বিশ্লেষণ বিষয়ে তাঁর এক দশকের বেশি গবেষণার অভিজ্ঞতা রয়েছে। তিনি মূলত গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বা বেল কার্ভের মাধ্যমে সম্ভাব্যতার বহুমাত্রিকতা বোঝার জন্য কাজ করেন। জিনগত সমস্যার কারণে শৈশবে দৃষ্টিশক্তি হুমকির মুখে পড়েছিল মাইকেল তালাগ্র্যান্ডের। ১৯৭৪ সালে তিনি পিয়েরে অ্যান্ড মেরি কুরি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মাইকেল তালাগ্র্যান্ড এখন অবসরজীবন যাপন করছেন। ২০০৩ সালে থেকে চালু হওয়া অ্যাবেল পুরস্কারজয়ীদের মধ্যে মাইকেল তালাগ্র্যান্ড পঞ্চম ফরাসি ব্যক্তি।

অ্যাবেল প্রাইজ কমিটির চেয়ারম্যান হেলগে হোল্ডেন বলেন, মাইকেল তালাগ্র্যান্ড একজন ব্যতিক্রমী গণিতবিদ। সমস্যা সমাধানে দক্ষ তালাগ্র্যান্ড এলোমেলো ঘটনাকে বোঝার জন্য গভীর অবদান রেখেছেন। তাঁর কাজ সম্ভাব্যতা তত্ত্বের বিভিন্ন ক্ষেত্রকে নতুন আকার দিয়েছে। আগামী ২১ মে নরওয়ের অসলোতে একটি অনুষ্ঠানের মাধ্যমে নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের কাছ থেকে অ্যাবেল পুরস্কার গ্রহণ করবেন তিনি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত