আপডেট :

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

জাহাজের ধাক্কায় বাল্টিমোরে সেতু ধসের সর্বশেষ

জাহাজের ধাক্কায় বাল্টিমোরে সেতু ধসের সর্বশেষ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজ সরাসরি ধাক্কা দিলে সেতুটি ভেঙে নদীতে পড়ে। স্থানীয় সময় সোমবার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ফ্রান্সিস স্কট কি ব্রিজ নামের ওই সেতু ধসের ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, এ ঘটনায় নদীতে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করতে সেনাবাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাঁরা একটি নির্মাণপ্রতিষ্ঠানের কর্মী। সেতুটি ধসে পড়ার সময় তাঁরা সেতুতে মেরামতকাজ করছিলেন।

এখন পর্যন্ত নদী থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের একজন এখন হাসপাতালে চিকিৎসাধীন।

মেরিল্যান্ডের গভর্নর ওয়েজ মুর জানিয়েছেন, পণ্যবাহী জাহাজটি সেতুর দিকে এগোনোর সময় সেটা থেকে সমস্যায় পড়ার সংকেত পাঠানো হয়েছিল। তাতে সেতুতে ওঠার মুখে গাড়ি থামানো গেছে, যাতে অনেকের জীবন বেঁচে গেছে।

গভর্নর জানান, জাহাজটি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে সেতুর দিকে এগোচ্ছিল। এই গতি ছিল অনেক বেশি।

এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতার কোনো গ্রহণযোগ্য তথ্য পাওয়া যায়নি বলে এফবিআই জানিয়েছে।

এই ঘটনা মোকাবিলায় যত অর্থ প্রয়োজন হবে, তার পুরোটা দেবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার।

বাল্টিমোর বন্দর এখনো বন্ধ রয়েছে। কখন সেখানে আবার কার্যক্রম শুরু হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি কর্মকর্তারা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত