আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নিউইয়র্কে রাস্তায় আচমকা নারীদের ঘুষি মারছে অজ্ঞাতরা

নিউইয়র্কে রাস্তায় আচমকা নারীদের ঘুষি মারছে অজ্ঞাতরা

ছবিঃ এলএবাংলাটাইমস

হেঁটে যাচ্ছেন, হঠাৎ করেই ধুম করে মুখের ওপর ঘুষি মেরে বসল কেউ একজন।কোনো কারণ ছাড়াই যদি সজোরে ঘুষি মারে তাহলে কেমন হবে বিষয়টি? যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এমনই পরিস্থিতিতে পড়েছেন বেশ কয়েকজন নারী।যাদের সবাই হাঁটার সময় ঘুষির শিকার হয়েছেন।

নারীদের ঘুষি মারার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্কিবোকি স্কোরা নামের ৪০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ব্রুকলিনের বাসিন্দা।

নিউইয়র্ক পুলিশ বিভাগের মুখপাত্র জানিয়েছেন, বুধবার (২৭ মার্চ) ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ম্যানহাটনে অন্তত একজন নারীর মুখে ঘুষি মেরেছেন।

পুলিশ জানিয়েছে, হ্যালি কেট নামের ২৩ বছর বয়সী এক তরুণী ও টিকটক তারকা তাদের জানান, এ সপ্তাহের শুরুতে একদিন সকাল ১০টা ২০ মিনিটের দিকে সাত নং এভিনিউয়ের ১৬ নং সড়ক দিয়ে হাঁটছিলেন তিনি। তখন এক অজ্ঞাত যুবক তার মাথায় সজোরে ঘুষি মারে। এতে তিনি মাটিতে পড়ে যান। পরবর্তীতে তাকে হাসপাতালে গিয়ে চিকিৎসাও নিতে হয়।

এই টিকটকার ছাড়াও একাধিক নারী ঘুষির শিকার হওয়ার তথ্য জানিয়েছেন। তারা বলেছেন, হেঁটে যাওয়ার সময় কোনো কারণ ছাড়াই তাদের মুখে অথবা মাথায় ঘুষি মেরেছেন অজ্ঞাত পুরুষ।

আটক হওয়া যুবক সব নারীর মুখে ঘুষি মেরেছেন কি না সে বিষয়টি নিশ্চিত নয়।

অনেক নারী টিকটকেই হামলার শিকার হওয়ার ব্যাপারে জানিয়েছেন এবং অন্য নারীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

পুলিশ তদন্ত করার পর স্কিকিবোকি স্কোরা নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের গোয়েন্দারা কি কারণে তাকে এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার জন্য সন্দেহ করেছেন সেটি স্পষ্ট করা হয়নি।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত