আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাড়ির ছাদে ১১০ বছরের পুরোনো টাইম ক্যাপসুল

বাড়ির ছাদে ১১০ বছরের পুরোনো টাইম ক্যাপসুল

ছবিঃ এলএবাংলাটাইমস

মিশিগান অঙ্গরাজ্যে একটি পুরোনো বাড়ি মেরামত করতে গিয়ে বেরিয়ে এল অবাক এক জিনিস। সেখানে পাওয়া গেছে ১১০ বছরের পুরোনো একটি টাইম ক্যাপসুল।

বাড়ির মালিক জেস লিচ বলেন, তাঁর গ্র্যান্ড র‍্যাপিডস নামের বাড়ির বাথরুমে হিটার ঠিকমতো কাজ করছিল না। ফলে মেরামতকাজের জন্য তিনি এক ব্যক্তিকে ঠিক করেন। মেরামতকাজের স্বার্থে বাথরুমের ছাদ কাটতে হয়েছিল। সেখানে তাঁরা বেশ কিছু জিনিস দেখতে পান।

মেরামতের স্বার্থে তাঁরা বাথরুমের ছাদ কাটছিলেন। তখন সেখানে কেবল একটি বক্স–ই পাওয়া যায়নি, এটি ছিল নানা ধরনের জিনিসপত্রে পূর্ণ।ছাদের ভেতরে ১২ ধরনের জিনিস পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ড্রয়িংসহ হাতে লেখা একটি নোট, ছোট একটি লোহার ডেকচি, ছোট যন্ত্রপাতি, মার্বেল, একজোড়া ঘুঁটি, জেসাসের একটি ছবি এবং ১৯১৫ সালের সংবাদপত্রের কিছু কেটে রাখা অংশ।

লিচ বলেন, ‘আমি জানতাম, এই বাড়িটি ১৯১০ সালে নির্মাণ করা হয়েছে। সুতরাং এটি অনেক পুরোনো ভবন। এ কারণে আমার কাছে মনে হয়েছে, এই বাড়িতে কিছু শিশুও বসবাস করত। সুতরাং তাদের হাত থেকে রক্ষা করতে এসব জিনিস পরের ব্যক্তির জন্য সেখানে তুলে রাখা হয়েছিল।’

গত মার্চে সাউথ ক্যারোলাইনার ফরেস্ট একরসের রিচমন্ড মল ভাঙার সময় শ্রমিকেরা সেখানে একটি টাইম ক্যাপসুল পেয়েছিলেন।ফরেস্ট একরস নগরের কর্মকর্তারা বলেন, ২০০০ সালে মলটি প্রথম উদ্বোধনের সময় ওই টাইম ক্যাপসুলটি পুঁতে রাখা হয়েছিল।

টাইম ক্যাপসুলে লেখা ছিল, এই মল ২০৩৩ সালের ২০ জানুয়ারি উদ্বোধন করা হবে। এই মলের শেষ দোকানটি ২০২৩ সালের সেপ্টেম্বরে বন্ধ করা হয়। খুচরা বিক্রির দোকান, পানশালা ও পার্কের জায়গা রেখে মলটি নতুন করে নির্মাণের লক্ষ্যে ভেঙে ফেলা হয়েছিল।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত