আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আমেরিকায় শীর্ষ পদে নারীদের হার কমছে কেন

আমেরিকায় শীর্ষ পদে নারীদের হার কমছে কেন

ছবিঃ এলএবাংলাটাইমস

গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো ২০২৩ সালে কর্মস্থলে নারী নির্বাহীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গবেষকেরা নারী নির্বাহীদের এই হ্রাসকে করপোরেট আমেরিকায় লিঙ্গসমতার ক্ষেত্রে একটি ‘আশঙ্কাজনক দিক’ হিসেবে বিবেচনা করছেন।

প্রতিষ্ঠানের আর্থিক তথ্য ও অ্যানালিটিকস নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের তথ্য বলছে, গত বছর নারী নির্বাহীরা প্রায় ৬০টি ‘সি-স্যুট’ (সিইও/সিওও)–এর পদ হারিয়েছেন। বেশ কয়েক বছর ধরে এই হার ধীর হলেও তা বাড়ছে। মার্কিন কোম্পানিগুলোতে প্রধান নির্বাহী ও ফিন্যান্সিয়াল অফিসারসহ অন্যান্য শীর্ষ প্রায় ১৫ হাজার পদের মধ্যে বর্তমানে মাত্র ১১ দশমিক ৮ শতাংশ নারী। এর আগের বছরের ১২ দশমিক ২ শতাংশ থেকে কমে বর্তমানে এই হার দাঁড়িয়েছে। ২০০৬ সালে এসঅ্যান্ডপি তথ্য নেওয়া শুরু করার করার পর নারী নির্বাহীদের এটাই প্রথম বড় হার হ্রাস পাওয়ার ঘটনা।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, জ্যেষ্ঠ করপোরেট পদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ায় একসময় তা লিঙ্গসমতার ক্ষেত্রে উজ্জ্বল সম্ভাবনা ছিল। কিন্তু উদ্বেগজনক হারে এই দিক পরিবর্তন হচ্ছে। ২০২২ সালে নারীদের সি-স্যুট প্রতিনিধিত্বে ‘আশ্চর্যজনক’ভাবে পরিবর্তনের প্রবণতা লক্ষ করা যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘এই বৃদ্ধি আর সূচকীয় বলে মনে হচ্ছে না। কর্মক্ষেত্রে বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। পূর্ববর্তী লিঙ্গসমতার অনুমানও এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের গবেষণার জন্য পরিচিত পারডু ইউনিভার্সিটির অধ্যাপক ও একাডেমি অব ম্যানেজমেন্ট স্কলার এলেন কোসেক বলেছেন, ‘করপোরেট আমেরিকার উচ্চতর স্তরে নারীদের অগ্রগতির স্থবিরতা সংকটজনক। আমরা পিছিয়ে যাচ্ছি।’

তবে গবেষণা প্রতিবেদনে গবেষকেরা ঊর্ধ্বতন নির্বাহীদের পদে নারী প্রতিনিধিত্ব হ্রাসের সুস্পষ্ট কোনো তথ্য উল্লেখ করেননি। গত মাসে প্রকাশিত এসঅ্যান্ডপি গ্লোবালের গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, রাজস্ব উৎপাদনকারী ম্যানেজমেন্ট পদে নারীদের হার ৩০ শতাংশের কম। এই পদ সি-স্যুটে যাওয়ার একটি সোপান হতে পারে। সেখানেই নারীদের হার অনেক কম।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত