আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক পদে থাকছেন না সালি

ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক পদে থাকছেন না সালি

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, নির্বাহী সম্পাদক সালি বাজবির সঙ্গে তাদের আর সম্পর্ক নেই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময়ে হঠাৎ করেই এমন ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের নতুন প্রকাশক ও প্রধান নির্বাহী উইলিয়াম লুইস এঘোষণা দিয়েছেন।

এক বিবৃতিতে লুইস বলেন, ‘সালি একজন অসাধারণ নেতা এবং অনেক প্রতিভাবান এক গণমাধ্যম নির্বাহী। তাঁর শূন্যতা অনেক বেশি বোধ করব। তাঁর সামনের দিনগুলোর জন্য অনেক শুভকামনা জানাচ্ছি।’

লুইস প্রকাশ্যে বাজবির এমন প্রশংসা করলেও তিনি (বাজবি) স্বনামধন্য এ সংবাদপত্র প্রতিষ্ঠানে অভ্যন্তরীণভাবে টানাপোড়েনের মধ্যে ছিলেন। তাঁর তিন বছরের মেয়াদে দ্য পোস্ট অনেক পাঠক হারিয়েছে।

যদিও বাজবির তত্ত্বাবধানে দ্য ওয়াশিংটন পোস্টের ঝুলিতে সাংবাদিকতা অঙ্গনের কয়েকটি অর্জন জমা হয়েছে, অনেকগুলো পুরস্কার পেয়েছে। তবে তাঁর মেয়াদেই ওয়াশিংটন পোস্টে দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে সংবাদ শিরোনামও হয়েছে, যা সংবাদপত্র প্রতিষ্ঠানটিকে লজ্জায় ফেলে দেয়।

ওয়াশিংটন পোস্ট কর্তৃপক্ষ বলেছে, ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক এডিটর ইন চিফ ম্যাট মারেকে দ্রুত সময়ের মধ্যে সালি বাজবির স্থলাভিষিক্ত করা হবে। ২০২৪ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত মারে সেই দায়িত্বপালন করবেন।

নির্বাচনের পর দ্য টেলিগ্রাফ মিডিয়া গ্রুপের উপসম্পাদক রবার্ট উইনেট ওয়াশিংটন পোস্টের সম্পাদক হিসেবে দায়িত্ব নেবেন। তিনি মূল সংবাদ বিভাগের তদারক করবেন। আর মারে তখন দ্য পোস্টের নতুন একটি সংবাদকক্ষ গঠনের কাজ তদারক করবেন। সেবা কার্যক্রম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকতার মতো বিষয়গুলো এ সংবাদকক্ষ থেকে তদারক করা হবে।

প্রতিষ্ঠানের নতুন প্রকাশক ও প্রধান নির্বাহী উইলিয়াম লুইস বলেন, অতিরিক্ত একটি সংবাদকক্ষ বিভাগ তৈরি করার উদ্দেশ্য হলো সবার সঙ্গে মানানসই একটি কাঠামো তৈরি করা এবং পাঠকেরা যেখানেই থাকুন না কেন, তাঁদের সঙ্গে যোগাযোগ তৈরি করা।

এই পরিকল্পনার কথা গত মাসেই কর্মীদের জানিয়েছিলেন লুইস। তিনি তখন বলেছিলেন, গত বছর সংবাদপত্র প্রতিষ্ঠানটির ৭ কোটি ৭০ লাখ পাঠক কমেছে। ২০২০ সাল থেকে প্রতিষ্ঠানটির ৫০ শতাংশ পাঠক কমেছে।

প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে ৯০ মিনিটের বৈঠকে লুইস বলেন, ‘স্পষ্ট করে বলছি, আমরা এক গর্তের মধ্যে আছি, আর আমাদের এভাবে কিছু সময় পার করতে হবে।’

লুইসের মতো মারে এর আগে তাঁর ক্যারিয়ারের বেশির ভাগ সময় রুপার্ট মারডকের মালিকানাধীন সংবাদমাধ্যমে কাটিয়েছেন। মারে ২৯ বছর ধরে ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করেছেন। গত বছর তিনি এর শীর্ষ পদ থেকে সরে দাঁড়ান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত