আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মেয়ের ৩ মাস পর বাবাও জিতলেন লটারি

মেয়ের ৩ মাস পর বাবাও জিতলেন লটারি

ছবি: এলএবাংলাটাইমস

কেন্টাকি অঙ্গরাজ্যের এক ব্যক্তি লটারিতে ৫০ হাজার ডলার জিতে নিয়েছেন। আর এর মাত্র তিন মাস আগে তাঁর মেয়ে দেড় লাখ ডলারের জ্যাকপট জিতেছিলেন।

হ্যাজার্ডের বাসিন্দা উইলিয়াম ফানিন তাঁর স্ত্রী ফ্রেইদাকে নিয়ে ১৩ মে কেন্টাকি লটারির সদর দপ্তরে যান। সেখান থেকে তিনি লটারির ৫০ হাজার ডলার অর্থ গ্রহণ করেন।

ফানিন হ্যাজার্ডের ইস্ট মেইন স্ট্রিটের জিপ জোন থেকে টিকিটটি কিনেছিলেন। তিনি বলেন, ২৫ বছর ধরে তিনি অন্য একটি স্টোর থেকে সাপ্তাহিক পাওয়ারবল টিকিট কেনেন। কিন্তু জিপ জোন থেকে আচমকা এটি কিনে বড় অঙ্কের লটারি জিতে নিয়েছেন।

মেয়ে লটারি জেতার ঠিক তিন মাস পর ফানিন এই লটারি জিতলেন। তাঁর মেয়ে স্টারলা অনলাইনে দ্য মেরি মানি বোনাস জ্যাকপট ইনস্ট্যান্ট প্লে গেম খেলে জিতে নেন ১ লাখ ৫০ হাজার ৪৩৮ ডলারের লটারি।

ফানিন বলেন, তাঁর মেয়ে স্টারলাই প্রথম জিপ জোনে ৫০ হাজার ডলারের পাওয়ারবল টিকিট বিক্রির কথা জানতে পারেন।

ফানিন লটারি কর্মকর্তাদের বলেন, স্টারলা বিষয়টি তাঁর মাকে জানিয়ে প্রথম খুদে বার্তা পাঠান। তবে তিনি বলেন, বাবা সাধারণত যেখান থেকে কেনেন, এটি সেই জায়গা নয়।

পরদিন সকালে ফানিন একটি দোকানে তাঁর টিকিটটি স্ক্যান করে দেখেন, তিনি ৫০ হাজার ডলার পেয়েছেন।

ফানিন বলেন, তিনি লটারি জেতার খবরটি স্ত্রীকে জানাতে বাড়ি গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি তাকে বলেছিলাম, বসো।’

ফানিন দম্পতি বলেন, লটারি জয়ের কথা শুনে তাঁদের মেয়ে স্টারলা সবচেয়ে বেশি রোমাঞ্চিত।

ফানিন বলেন, ‘স্টারলা আমার চেয়ে বেশি খুশি হয়েছে। খবরটি শুনে সে খুবই রোমাঞ্চিত।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত