আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

স্ট্রোকে আক্রান্ত নোয়াম চমস্কি

স্ট্রোকে আক্রান্ত নোয়াম চমস্কি

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন ভাষাবিদ ও অধিকারকর্মী নোয়াম চমস্কি গত বছরের মাঝামাঝি একটি বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হন। তিনি বর্তমানে তাঁর স্ত্রী ভ্যালেরিয়া চমস্কির জন্মভূমি ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন। এখন তিনি ধীরে ধীরে সেরে উঠছেন।

ই–মেইলে ভ্যালেরিয়া চমস্কি জানান, ৯৫ বছর বয়সী চমস্কি বর্তমানে ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। ২০২৩ সালের জুনে তিনি যুক্তরাষ্ট্রে বসে স্ট্রোকে আক্রান্ত হন। অবস্থা কিছুটা ভালো হলে তাঁকে একটি অ্যাম্বুলেন্স জেটে (উড়োজাহাজ) করে ব্রাজিলে নেওয়া হয়।

চমস্কির কথা বলতে সমস্যা হচ্ছে। স্ট্রোকে তাঁর শরীরের ডান দিক ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন নিউরোলজিস্ট, স্পিচ থেরাপিস্ট ও ফুসফুস বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
এ অবস্থার মধ্যেও গণমাধ্যমের খবরাখবরে চোখ রাখেন তাঁর স্বামী। চলমান গাজা যুদ্ধের ছবি দেখলে তিনি পরিতাপ ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে নিজের বাঁ হাত ওপরের দিকে তোলেন।

বিশ্বজুড়ে প্রতিবাদ ও স্বাধীনতার প্রতীক হিসেবে চমস্কি সমাদৃত। অধিকারকর্মী ও সমালোচক হিসেবেও তিনি বেশ প্রভাবশালী। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মধ্য আমেরিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অনুগত গণমাধ্যমের বড় সমালোচক তিনি। বিশ্বে তাঁর বই ও প্রবন্ধের অনেক পাঠক রয়েছেন।

বরেণ্য এই ভাষাবিদ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে দীর্ঘদিন পড়িয়েছেন। ২০১৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের টুকসনের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও আচরণগত বিজ্ঞান কলেজে যোগ দেন। সেখানে তিনি বর্তমানে ভাষাবিজ্ঞানের ‘লরিয়েট প্রফেসর’ হিসেবে তালিকাভুক্ত।

১৯৫৭ সালে চমস্কির ‘সিনট্যাকটিক স্ট্রাকচার্স’ নামের বিখ্যাত বই বের হয়। বইটি ভাষাবিজ্ঞান অধ্যয়নকেই বদলে দিয়েছে।
বইতে চমস্কি লিখেছেন, মানুষ শুধু সাদামাটাভাবে ভাষা শেখে, বিষয়টি কিন্তু তেমন নয়। বরং ভাষা শেখার একটি সহজাত সক্ষমতা নিয়েই মানুষের জন্ম হয়।

ভ্যালেরিয়া তাঁর স্বামীকে নিয়ে রিও ডি জেনিরোর সমুদ্রসৈকতের কাছাকাছি একটি অ্যাপার্টমেন্টে থাকার কথা ভাবছেন। কারণ, রৌদ্রোজ্জ্বল জায়গা স্ট্রোকের রোগীর জন্য উপকারী বলে তিনি পড়েছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত