আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আবেদন করলেন এক বিশ্ববিদ্যালয়ে, ভর্তি হলেন অন্যটিতে

আবেদন করলেন এক বিশ্ববিদ্যালয়ে, ভর্তি হলেন অন্যটিতে

ছবি: নিজস্ব প্রতিবেদক

ফ্লোরিডায় পাম গাছে ঘেরা সমুদ্র সৈকতে দিন কাটানোর স্বপ্ন নিয়ে ২০২১ সালে মিয়ামি ইউনিভার্সিটিতে পড়ার জন্য আবেদন করেছিলেন ১৯ বছর বয়সী ভিয়েতনামী তরুণী ভ্যালেরি ডো। যেহেতু তিনি অন্য দেশের বাসিন্দা ছিলেন, আবেদন করার আগে ডো ওই ইউনিভার্সিটি স্বচক্ষে দেখতে পারেননি।

কিন্তু ইউনিভার্সিটি থেকে তাকে যখন ওহাইওতে স্বাগত জানিয়ে এক্সেপটেন্স লেটার পাঠায়, তখন বিভ্রান্ত হয়ে পড়েন ডো। প্রথমে তিনি ভেবেছিলেন ওহাইও একটি জেলা বা ফ্লোরিডার একটি কাউন্টি হতে পারে। কিন্তু ইন্টারনেটে অনুসন্ধানের পর, যখন তিনি বুঝতে পারেন যে তিনি ফ্লোরিডার কোরাল গ্যাবলসের ইউনিভার্সিটি অব মিয়ামি থেকে লেটার পাননি, বরং পেয়েছেন অক্সফোর্ড, ওহিওর মিয়ামি ইউনিভার্সিটি থেকে- তখন তার সমুদ্র সৈকতে দিন কাটানোর স্বপ্ন ভেঙে যায়।

বস্তুত, ওহাইওর মিয়ামি ইউনিভার্সিটি ১৮০৯ সালে প্রতিষ্ঠিত হয়। মিয়ামি ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি ওহাইওর অক্সফোর্ডে অবস্থিত। এর ওয়েবসাইট অনুযায়ী, মিয়ামি উপত্যকায় বসবাসকারী মায়ামিয়া লোকদের নামের ওপর ভিত্তি করে এই ইউনিভার্সিটির নামকরণ করা হয়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী ফ্লোরিডার মিয়ামি শহরের নামটি স্থানীয় টেকুয়েস্টা নাম "মায়াইমি" থেকে এসেছে, যার অর্থ "বড় জল" বা "মিষ্টি জল"।

অন্যদিকে, ফ্লোরিডার ইউনিভার্সিটি অব মিয়ামি কোরাল গেবলসের একটি বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। মার্কিন নাগরিকদের একটি দল "আন্তঃ-আমেরিকান অধ্যয়ন বিকাশ, শিল্পকলা ও চিঠিপত্রে সৃজনশীল কাজ করা এবং গ্রীষ্মমণ্ডলীয় অধ্যয়নে শিক্ষাদান ও গবেষণা কার্যক্রম পরিচালনার অভিপ্রায়ে ১৯২৫ সালে ইউনিভার্সিটি অব মিয়ামি প্রতিষ্ঠিত করেছিল।

কিছুটা ঘাঁটাঘাঁটির পর ডো বুঝতে পারেন মিয়ামি ইউনিভার্সিটি একটি ভালো স্থান। তখন তিনি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ট্যুর গাইড হিসেবে চাকরি করছেন। সেখানে তিনি প্রায়শই তার সেখানে ভর্তি হওয়ার গল্প বলেন।

গত বছরের অক্টোবরের ৪ তারিখ ডো এক টিকটক ভিডিওতে ক্যাপশন আকারে এই সংক্রান্ত একটি টেক্সট যুক্ত করেন। সেখানে তিনি ওহাইওর মিয়ামি ইউনিভার্সিটিকে ‘জাহান্নামের’ সঙ্গে তুলনা করে বলেন, স্বপ্ন ছিল পাম গাছে ঘেরা সমুদ্র সৈকতে দিন কাটাব। কিন্তু এখন আমি দিন কাটাচ্ছি ভুট্টা খেতের মাঝখানে। আমি আসলে বুঝতে পারিনি।

পরে ডো জানান, ভিডিওটি তিনি কেবল মজা করে করেছিলেন। তিনি তার বর্তমান স্কুলকে ভালোবাসেন এবং এখানে দারুণ সময় কাটছে তার।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত