আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

১২তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

১২তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

ছবি: এলএবাংলাটাইমস

আবারও সন্তানের বাবা হলেন টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক। চলতি বছরের শুরুতে ইলন মাস্ক ও শিভন জিলিস দম্পতির তৃতীয় সন্তানের জন্ম হয়। এ নিয়ে ৫২ বছর বয়সি ইলনের মোট সন্তানের সংখ্যা দাঁড়াল ১২।

বাবা হওয়ার আনন্দ নিজের মধ্যে অন্যরকম অনুভূতি দেয়, কিন্তু ইলন মাস্কের ক্ষেত্রে এটি পুরোপুরি ভিন্ন ঘটনা। যতবার বাবা হয়েছেন ততবারই বির্তকের জন্ম দিয়েছেন তিনি।

২০২১ সালের দিকে নিজ কোম্পানি নিউরোলিঙ্কের ম্যানেজার শিভন জিলিসের সঙ্গে সম্পর্কে জড়ান মাস্ক। তাদের ঘরে জন্ম নেন যমজ সন্তান (ছেলে ও মেয়ে)। ওই সময় ইলন মাস্ক এবং জিলিস দুজনই খবরটি লুকিয়ে রেখেছিলেন। পরে জানা যায় যমজ সন্তানের মধ্যে একজনের নাম স্ট্রাইডার এবং অপরজন অ্যাজুরে। তবে নিউইয়র্ক পোস্ট এই দম্পতির তৃতীয় সন্তানের নাম জানাতে পারেনি।

এছাড়া, প্রথম ও প্রাক্তন স্ত্রী জাস্টিন উইলসনের সাথে ছয়টি সন্তান এবং প্রাক্তন প্রেমিকা গ্রিমসের (আসল নাম ক্লেয়ার বাউচার) সাথে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

মাস্ক এবং উইলসন ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন। তাদের যমজ সন্তান ২০ বছর বয়সি ভিভিয়ান ও গ্রিফিন এবং ১৮ বছর বয়সি তিন সন্তান কাই, স্যাক্সন ও ড্যামিয়ান রয়েছে। মাস্কের প্রথম সন্তান নেভাডা আলেক্সান্ডারের জন্ম হয়েছিল ২০০২ সালে। তবে ১০ সপ্তাহ বয়সে সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোমে (এসআইডিএস) তার মৃত্যু হয়।

২০১৮ সালে গ্রিমসের সঙ্গে সম্পর্কে জড়ান মাস্ক। ২০২১ সালের মে মাসে তাদের ছেলে এক্স এ-এক্সআইআই জন্মগ্রহণ করে। এক বছর পরে, সারোগেটের মাধ্যমে তাদের মেয়ে এক্সা ডার্ক সিডেরেল জন্মগ্রহণ করে। ইলনকে নিয়ে লেখা আইজ্যাকসনের বায়োগ্রাফি বই অনুসারে, মাস্ক এবং গ্রিমসের ২০২২ সালে সম্পর্কের ইতি ঘটলেও, তাদের টেকনো মেকানিকাস নামে আরও একটি ছেলে রয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে, গ্রিমস এক্স-এ (পূর্বে টুইটার) লিখেছিলেন, তিনি চান যে তিনি যাতে দেখাতে পারেন তার ছোট্ট টেকনো কতটা সুন্দর, তবে তার অগ্রাধিকার এখন তার বাচ্চাদের জনসাধারণের দৃষ্টি থেকে দূরে রাখা। এ সময় তাদের গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত