আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

শক্তিশালী হচ্ছে হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলে সতর্কতা

শক্তিশালী হচ্ছে হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলে সতর্কতা

ছবিঃ এলএবাংলাটাইমস

হারিকেন বেরিল আরও শক্তিশালী হওয়ায় আজ রোববার থেকে ক্যারিবিয়ানের দক্ষিণ–পূর্বাঞ্চলের বেশির ভাগ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসদাতারা সতর্ক করে বলেছেন, এটি শিগগির একটি বড় ঝড়ে পরিণত হবে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, বেরিল বর্তমানে বারবাডোসের প্রায় ৫৩০ মাইল (৮৫০ কিলোমিটার) পূর্বে আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে। আগামীকাল সোমবার সকালে যখন এটি উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানবে তখন এটি ‘বড় ধরনের বিপজ্জনক ঝড়’ হয়ে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এনএইচসি সতর্ক বার্তায় বলেছে, ঝড়টি ‘শক্তিশালী হয়ে উঠছে’। ক্যারিবিয়ান অঞ্চলে আঘাত হানার সময় এটি আরও বিপজ্জনক রূপ নেবে।

সর্বশেষ সতর্ক বার্তায় এনএইচসি বলেছে, যখন গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড়ের সতর্কতা, টোবাগো ও ডোমিনিকান রিপাবলিকে কার্যকর করা হয়, তখন বারবাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইনস ও গ্রেনাডা এলাকায়ও হারিকেনের সতর্কতা জারি করা হয়।

এদিকে ভয়াবহ ঝড় আঘাত হানার আশঙ্কায় বার্বাডোজের রাজধানী ব্রিজটাউনের গ্যাস স্টেশনগুলোয় সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া সুপার মার্কেট এবং মুদিদোকানে খাবার, পানি ও অন্যান্য সামগ্রী কেনার জন্য মানুষের ভিড় লক্ষ করা গেছে। কিছু কিছু পরিবার ইতিমধ্যে তাঁদের মালামাল সরিয়ে নিয়েছে।

ধারণা করা হচ্ছে, ঝড়টি ক্যাটাগরি-৩ বা এরও বড় হারিকেনে রূপ নেবে। ঘণ্টায় এর বাতাসের গতিবেগ থাকবে ১১১ মাইল (১৭৯ কিলোমিটার)। বিশেষজ্ঞরা বলেছেন, আটলান্টিক হারিকেন মৌসুমের শুরুতে এই ধরনের শক্তিশালী ঝড় তৈরি হওয়া ব্যতিক্রম। আটলান্টিক হারিকেন মৌসুম সাধারণত জুনের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত চলে।

এনএইচসি বলেছে, আজ দিবাগত রাত দুইটা পর্যন্ত বেরিলের সর্বাধিক স্থায়ী বাতাস উচ্চ দমকাসহ ঘণ্টায় প্রায় ৯০ মাইল বেড়েছে। এর প্রভাবে ভারী বৃষ্টি, বন্যা এবং ঝড়ের সতর্কতা রয়েছে, যা স্বাভাবিকের চেয়ে সাত ফুট পর্যন্ত পানির স্তর বাড়াতে পারে। কিছু এলাকায় বাতাসের গতিবেগ পূর্বাভাসের চেয়েও ৩০ শতাংশ বেশি শক্তিশালী হতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন মে মাসের শেষের দিকে বলেছিল, চলতি বছরটি একটি ‘ব্যতিক্রমী’ হারিকেনের মৌসুম হতে পারে। এ সময় ৩ বা তার বেশি ক্যাটাগরি পর্যন্ত সাতটি ঝড় হতে পারে। সংস্থাটি এ জন্য প্রশান্ত মহাসাগরের লা নিনা প্রভাবের কথা উল্লেখ করেছে।

জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোয় হারিকেনসহ চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও আরও বিধ্বংসী হয়ে উঠেছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত