আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মৃত্যুর পর সম্পত্তির ভাগ নিয়ে জানালেন ধনকুবের বাফেট

মৃত্যুর পর সম্পত্তির ভাগ নিয়ে জানালেন ধনকুবের বাফেট

ছবিঃ এলএবাংলাটাইমস

বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেট তাঁর মৃত্যুর পর ধনসম্পত্তির ভাগ-বাঁটোয়ারা কীভাবে হবে, তা প্রকাশ করেছেন। এ ব্যাপারে তিনি তাঁর আগের সিদ্ধান্ত পাল্টে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন।

৯৩ বছর বয়সী বাফেট যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান বার্কশায়ার হাথাওয়ের চেয়ারম্যান। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে বাফেট বলেছেন, তিনি তাঁর উইল নিয়ে নতুন করে কাজ করেছেন। এই ধনকুবের চাইছেন না তাঁর মৃত্যুর পরও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন অনুদান পেতে থাকুক। নতুন একটি দাতব্য সংস্থা তাঁর সম্পত্তি পাবে। সংস্থাটি তদারকি করেন বাফেটের তিন সন্তান।

বাফেট বলেন, ‘আমার মৃত্যুর পর গেটস ফাউন্ডেশনের কাছে আর কোনো অনুদান যাবে না।’

কয়েকবারই উইলে পরিবর্তন এনেছেন বলে উল্লেখ করেন বাফেট। তিনি বলেন, সন্তানদের মূল্যবোধ এবং কীভাবে তাঁরা সম্পদের বণ্টন করবে, সে ব্যাপারে তাঁর আস্থা আছে। আর এ কারণেই তিনি নতুন করে উইলে পরিবর্তন এনেছেন। বাফেটের প্রত্যেক সন্তানেরই নিজস্ব জনহিতকর সংস্থা আছে।

তিনি বলেন, ‘আমার তিন সন্তানের মূল্যবোধগুলো আমার কাছে খুব, খুব ভালো বলে মনে হয়। কীভাবে কী করবে, তা নিয়ে তাঁদের ওপর শতভাগ আস্থা আছে।’

এর আগে বাফেট তাঁর উইলে উল্লেখ করেছিলেন, তাঁর সম্পত্তির ৯৯ শতাংশের বেশি অংশই বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং নিজের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট চারটি দাতব্য সংস্থার জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য বরাদ্দ থাকবে। ওই চারটি দাতব্য সংস্থা হলো: সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন, শেরউড ফাউন্ডেশন, হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশন।

অবশ্য মৃত্যুর আগপর্যন্ত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে অনুদান জুগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বাফেট।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত