আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

২১১ কোটি টাকায় বিক্রি নেপোলিয়নের পিস্তল

ছবিঃ এলএবাংলাটাইমস

ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। মৃত্যুর দুই শতাধিক বছর পরও তাঁর স্মৃতিজড়িত জিনিসপত্র নিজের করে রাখতে চান অনেকে। যেমন নেপোলিয়নের ব্যবহৃত দুটি পিস্তল। গতকাল রোববার ওই পিস্তল দুটি নিলামে ১ কোটি ৮০ লাখ ডলারে বিক্রি হয়েছে, বাংলাদেশের হিসাবে যা ২১১ কোটি টাকার বেশি।

পিস্তল দুটি বেশ নজরকাড়া। তাতে রয়েছে সোনা ও রুপার কারুকাজ। খোদাই করা নেপোলিয়নের ছবিও। সেগুলো নিলামে তুলেছিল প্যারিসের নিলামকারী প্রতিষ্ঠান ওসেনা। এর পাশেই ফোতেনব্ল্যু প্রাসাদ। সেখানে একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন নেপোলিয়ন। অবাক করা তথ্য হলো, নিজের প্রাণ নেওয়ার চেষ্টায় নাকি রোববার বিক্রি হওয়া পিস্তলগুলো ব্যবহার করেছিলেন তিনি।

বলা হয়ে থাকে, ঘটনাটি ছিল ১৮১৪ সালের এক রাতের। নেপোলিয়নের বাহিনী তখন বিদেশি শক্তির সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছে। রাজক্ষমতা ছাড়তে হবে তাঁকে। এর আগে নিজেকে গুলি করে আত্মহত্যা করতে চেয়েছিলেন নেপোলিয়ন। তবে বিষয়টি বুঝতে পেরে আগেই পিস্তল থেকে বারুদ সরিয়ে রেখেছিলেন তাঁর এক পরিচারক। পরে নেপোলিয়নকে গ্রেপ্তার করে নির্বাসনে পাঠানো হয়।

পিস্তল দুটি তৈরি করেছিলেন প্যারিসের বন্দুক নির্মাতা লুইস-মারিন গোসে। রোববারের নিলামে পিস্তল দুটির সঙ্গে সেগুলোর বাক্স, বারুদ রাখার পাত্র ও পিস্তলে বারুদ ভরার দণ্ডও বিক্রি হয়েছে। সব মিলিয়ে দাম ১ কোটি ৬২ লাখ ডলার উঠতে পারে বলে ধারণা করা হচ্ছিল। নিলামের দরাদরিতে তা বেড়ে ১ লাখ ৮০ হাজার ডলারে দাঁড়ায়। পিস্তলগুলো যিনি কিনেছেন, তাঁর নাম গোপন রাখা হয়েছে।

এমন সময় পিস্তল দুটি বিক্রি হলো, যখন সম্প্রতি সেগুলোকে ফ্রান্সের রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা দিয়েছে দেশটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সেগুলো দেশের বাইরে নিয়ে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর ফরাসি সরকার চাইলেই ৩০ মাসের মধ্যে সেগুলো নতুন মালিকের কাছ থেকে কিনে নেওয়ার প্রস্তাব দিতে পারবে। তবে তাঁর ওপর জোরাজুরির করার এখতিয়ার নেই সরকারের।

১৮১৪ সালে নেপোলিয়নকে নির্বাসনে পাঠানো হয়েছিল ভূমধ্যসাগরের এলবা দ্বীপে। এক বছর পর ১৮১৫ সালের আবার ক্ষমতায় ফিরেছিলেন তিনি। তবে বেশি দিন টিকতে পারেননি। ঐতিহাসিক ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হওয়ার পর আবার নির্বাসনে পাঠানো হয় তাঁকে। সেন্ট হেলেনা দ্বীপে সেই নির্বাসনে থাকা অবস্থায় ১৮২১ সালে মৃত্যু হয় এই সেনানায়কের।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত