আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

হারিকেন বেরিলে বিদ্যুৎহীন টেক্সাসের ২৭ লাখ মানুষ, ৩ জনের মৃত্যু

হারিকেন বেরিলে বিদ্যুৎহীন টেক্সাসের ২৭ লাখ মানুষ, ৩ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বেরিলের প্রভাবে টেক্সাসে ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণ হয়। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। প্লাবিত হয়েছে বিভিন্ন মহাসড়ক। বন্ধ হয়ে গেছে জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত বন্দরগুলো। বাতিল হয়েছে ১ হাজার ৩০০টির বেশি ফ্লাইট। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ২৭ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, হারিকেন বেরিলকে আটলান্টিক মহাসাগরে চলতি মৌসুমের প্রথম পাঁচ মাত্রার (অতি বিপজ্জনক) হারিকেন হিসেবে রেকর্ড করা হয়েছে।

টেক্সাসের উপকূলীয় শহর মাতাগার্দায় আঘাত আনার পর এটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। এর প্রভাবে ভারী বৃষ্টির পাশাপাশি উপকূলে আছড়ে পড়ে বিশালাকৃতির ঢেউ। এরপর হুস্টনে আঘাত করে বেরিল। এ পরিস্থিতি টেক্সাস, লুইজিয়ানা ও আরকান্সে টর্নেডোয় রূপ নিতে পারে।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, হুস্টনে পৃথক ঘটনায় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে ৫৩ বছরের এক বৃদ্ধ ও ৭৪ বছরের এক বৃদ্ধা চাপা পড়ে মারা যান। এ ছাড়া পাতালপথ দিয়ে কাজে যাওয়ার সময় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়।

জ্বালানি ও গ্যাস উত্তোলনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য টেক্সাস। বেরিলের প্রভাবে সেখানে জ্বালানি তেল পরিশোধন ধীর হয়ে পড়েছে। কিছু উৎপাদনকেন্দ্র থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে।

টেক্সাসের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান নিম কিড বলেন, জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজে অংশ নিতে অঙ্গরাজ্যজুড়ে আড়াই হাজারের বেশি মানুষকে নিয়োগ করা হয়েছে।

বাইডেন প্রশাসন জানায়, কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এফইএমএ) ও যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের সদস্যরা তল্লাশি ও উদ্ধারকাজে সহায়তা করছেন। এ ছাড়া খাবার, পানি ও জেনারেটর নিয়ে প্রস্তুত আছে এফইএমএ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত